ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেরাই আমাদের বদনাম করি : পাপন

২০২২ ফেব্রুয়ারি ১৯ ১২:৪৬:৫৪

আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেরাই আমাদের বদনাম করি : পাপন

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে আলোচনা-সমালোচনা হয়। ঘটনার শুরু হয় চট্টগ্রামের নেতৃত্ব হারানো মেহেদী হাসান মিরাজকে দিয়ে। হঠাৎ নেতৃত্ব হারান তিনি। নাম না করে ফিক্সিংয়ের অভিযোগ তুলেন তিনি। এছাড়া একটি গণমাধ্যমের প্রতিবেদন ঘিরে ফিক্সিং নিয়ে আবারও আলোচনা শুরু হয়।

গণমাধ্যমটিতে উঠে আসে সিলেটের নেতৃত্ব হারানো অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের কথা। তারা দাবি করেন, মোসাদ্দেকের বিরুদ্ধে নাকি ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। আবুধাবি টি-টেন, বিসিএলের ওয়ানডে ফরম্যাটে ও বিপিএল মোসাদ্দেক ফিক্সিংয়ে জড়িত বলে দাবি করে তারা।

গণমাধ্যমে দাবি করা হয়, মোসাদ্দেককে নাকি ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। এখনও নাকি তদন্ত চলছে। তবে ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এ বিষয়ে তিনি বলেন, তদন্তের আগে অভিযোগ থাকতে হবে। প্রথম কথা হচ্ছে ফিক্সিং নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এটা আমাদের দেখার বিষয় না। এটা দেখার জন্য আমাদের আকসু আছে, আইসিসিরও আকসু আছে। দুর্নীতি বিরোধী ইউনিট আছে। কোথাও থেকে আমাদের কাছে কোনো কিছু আসেনি। কাজেই যেই জিনিস আসেনি সেই জিনিস নিয়ে কথা বলার মানে হয় না।

তিনি আরও বলেন, আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেরাই আমাদের বদনাম করি। এটাই হলো আমাদের সমস্যা। বিপিএল বলেন আর অন্য যাই বলেন। অন্য সব দেশে কিন্তু ওরা খারাপ হলেও বলে না। খালি প্রশংসাই শুনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ