ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশকে অপমান করলো পাকিস্তানের কলঙ্কিত ও নিষিদ্ধ ক্রিকেটার
পাকিস্তান সুপার লিগে বাবর আজমের দল করাচি কিংসের টানা ব্যর্থতার জন্য অধিনায়ককে দায়ী করা উচিত নয়, এমন যুক্তি দিতে গিয়ে বাংলাদেশকে খাটো করে বসেন বাট।
আসরে আটটি ম্যাচ খেলে ফেললেও, এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি করাচি। অনেকেই বাবর আজমকে এজন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কেউ কেউ তো আগ বাড়িয়ে বলছেন, তার জাতীয় দলের অধিনায়কত্বওও কেড়ে নেয়া উচিত।
এমতাবস্থায় বাবরের পাশে দাঁড়িয়েছেন বাট। তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে, দল ভালো না হলে অধিনায়কের কিছু করার নেই। আর খারাপ দলের উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশের নামটিই মনে পড়ে পাকিস্তানের সাবেক অধিনায়কের।
বাংলাদেশকে টেনে এনে বাট নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বলেন, ‘আমি সেটা মনে করি না (বাবর ব্যর্থ অধিনায়ক)। সে পাকিস্তানেরও অধিনায়ক। আপনি যদি ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দেন, তাহলে তো তারা আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে না। আপনার যদি পরিবর্তন আনতে হয়, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে।’
বাংলাদেশকে কটাক্ষ করা আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে টাইগারদের ইঙ্গিত করে কুরুচিকর মন্তব্য করেছেন ভারত ও পাকিস্তানের সাবেকরা। বাট সেই নিচু মানসিকতার মানুষদের তালিকায় যুক্ত করলেন নিজেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি