ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিতর্কিত বিপিএল থেকে সেরা ২ জন ক্রিকেটারকে আবিস্কার করেছে বিসিবি
হ্যাটট্রিকের শুরুটা করেছেন ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলা সিলেটের ওপেনার এনামুল হককে দিয়ে। মৃত্যুঞ্জয়ে পথ হারিয়ে চট্টগ্রামের কাছে ১৬ রানে হেরে যায় সিলেট সানরাইজার্স। ২০৩ রানের লক্ষ্যে নেমে ১৮৬ রান করতে পারে সিলেট।বিপিএলে হ্যাটট্রিক করাসহ কয়েকটি ম্যাচে নান্দনিক পারফরম্যান্স করেছেন সাতক্ষীরার এই তরুণ তুর্কি।
বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বরিশালের হয়ে খেলা তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মুমিন।
মুনিমের ব্যাটিংয়ের প্রশংসা করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, এই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার। ফাইনালে শূন্য রানে আউট হলেও তার আগের চার ম্যাচে ১৬১.৮১ স্ট্রাইক রেটে ১১০ বলে ১৭৮ রান তুলেছেন মুনিম; যা টুর্নামেন্টে সেরা স্ট্রাইকরেট।
মুনিমের এমন দুর্দান্ত পারফরম্যান্স প্রসঙ্গে বরিশালের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, মুনিম ভয়ডরহীন ক্রিকেট খেলে, এমন একটা ছেলেকেই আমি চাচ্ছিলাম।
মুনিমের ব্যাটিংয়ের প্রশংসা করে জাতীয় নারী দলের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সাথিরা জাকির জেসি বলেন, মুনিমের ব্যাটিংয়ের ধরনটা বাংলাদেশে খুব একটা দেখা যায় না। কোনো রাখঢাক নেই।২০ বছর বয়সী মৃত্যুঞ্জয় আর ২৩ বছর বয়সী মুনিম শাহরিয়ারের প্রশংসা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
বৃহস্পতিবার যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে ফারুক আহমেদ বলেন, বিপিএলে তরুণদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুনিম শাহরিয়ার ভালো খেলেছে। তবে একটা টুর্নামেন্টে দেখলেই হবে না। বিপিএলে যারা ভালো করেছে তারা যেন হারিয়ে না যায়। তাদের যদি ভালোভাবে নার্সিং করা যায়, তাহলে ভবিষ্যতে তাদের সার্ভিস পাওয়া যাবে।
তিনি আরও বলেন, এই তরুণদের নিয়ে এখন বেশি মাতামাতি করা ঠিক হবে না। অনেকেই বলছেন এদের কেন জাতীয় দলে সুযোগ দেওয়া হলো না? এমন নিউজও হয়েছে। আমি মনে করি এভাবে একটা টুর্নামেন্ট বা একটা সিরিজ দেখলে হবে না। তাদের আরো কিছু ভালো ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে। সেখানে যদি তারা নিজেদের প্রমাণ করতে পারে তাহলে। তবে এই তরুণদের দিকে বোর্ডের চোখ রাখতে হবে।
এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, বিপিএলের শুরুর দিকে আমার মনে হয়েছে উইকেট খুব ভালো। তবে সিলিটের উইকেট ভালো বিহ্যাব করেছে। বিপিএলের পাশাপাশি আমাদের লংগার ভার্সন ক্রিকেটের দিকে আরও বেশি নজর দেওয়া দরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি