ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিস গেইল, তামিম সহ দেশি-বিদেশিদের মধ্যে রান সংগ্রহে এগিয়ে যারা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উদ্বোধনী ব্যাটার উইল জ্যাকস। অসুস্থতার কারণে এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি। ১১ ম্যাচে এই ইংলিশ ক্রিকেটার সংগ্রহ করেছেন ৪১৪ রান। স্ট্রাইকরেটটাও নজরকাড়া, ১৫৫.০৫। ব্যাটিং গড় ৪১.৪০। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯২ রান।
চট্টগ্রামের কাছে এলিমিনেটরে হেরে বিদায় নেওয়া খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে এসেছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪১০ রান। ফ্লেচার একটি শতকও হাঁকিয়েছেন। তার স্ট্রাইকরেট ১৩৮.৯৮ ও ব্যাটিং গড় ৫৮.৫৭। ফ্লেচারের ঘাড়ে নিঃশ্বাস ফেলে থেমেছেন গ্রুপ পর্বেই বাদ পড়া মিনিস্টার ঢাকার ওপেনার তামিম ইকবাল।
১৩২.৫৭ স্ট্রাইকরেটে ও ৫৮.১৪ গড়ে তামিমের সংগ্রহ ৯ ইনিংসে ৪০৭ রান। গ্রুপ পর্বে বাদ পড়া আরেক দল সিলেট সানরাইজার্সের ওপেনার কলিন ইনগ্রাম সংগ্রহ করেছেন ৯ ইনিংসে ৩৩৩ রান। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা ফাফ ডু প্লেসি ১১ ইনিংসে করেছেন ২৯৫ রান। তার স্ট্রাইকরেট ১৩৪.০৯।
এরপরেই আছেন টুর্নামেন্ট সেরা সাকিব আল হাসান। তার সংগ্রহ ২৮৪ রান। ১১ ইনিংসে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলে টুর্নামেন্ট শেষ করেছেন এনামুল হক বিজয়। ৯ ইনিংসে বিজয়ের সংগ্রহ ২৮০। ২৫৫ রান নিয়ে অষ্টম স্থানে ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ২৫১ রান নিয়ে নবম স্থানে আছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
ক্রিস গেইল ১০ ইনিংসে ২৪১ রান নিয়ে আছেন দশম স্থানে। এছাড়াও মাহমুদুল হাসান জয় ২৩৫ রান, আফিফ হোসেন ধ্রুব ২৩২ রান, মঈন আলি ২২৫ রান, ইয়াসির আলি রাব্বি ২১৯ রান, লেন্ডল সিমন্স ২১৫ রান, লিটন দাস ২০৯ রান এবং বেনি হাওয়েল ও মেহেদী হাসান মিরাজ ২০৭ রান করে সংগ্রহ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি