ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চ্যাম্পিয়ন হয়ে পঞ্চপাণ্ডবদের নিয়ে যা বললেন : নাফিসা কামাল
অন্যান্য দল পাখির চোখ করে রাখলেও সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দলে নেয়নি কুমিল্লা। এমনকি তাদের নেওয়ার জন্য তোড়জোড়ও ছিল না। তাদের কাউকে ছাড়াই শিরোপা জয়ের পর আবারও পঞ্চপাণ্ডবের প্রসঙ্গ ওঠায় যেন একটু অবাকই হলেন নাফিসা।
আগামী মৌসুমে এবারের মতই দল সাজানো হবে, নাকি পঞ্চপাণ্ডবের দিকে হাত বাড়ানো হবে- এমন প্রশ্নের জবাবে ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সেটা তো বলা যায় না এখনই। পাণ্ডব কী? আমাদের ডিকশনারিতে পাণ্ডবই নেই। এখনও পাণ্ডব নিয়ে কথা বলেন আপনারা? আজকের পরও?’
নাফিসা জানান, দেশি কোচ ও ক্রিকেটারদের ক্ষেত্রে নতুনদের দিকে হাত বাড়ানোর চেয়ে দলের পুরনো সদস্যের ওপর আস্থা রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য তিনি। তার ভাষায়, ‘আমরা একটা পরিবারের মত। পরিবারের বাইরে সুপারস্টারদের নিয়ে কীভাবে চালাব? আগে আসে পরিবার, সুপারস্টার পরে। সুপারস্টাররা দলের জন্য বোনাস।’ এবার কুমিল্লায় বিদেশি ক্রিকেটারদের তালিকায় ছিলেন বেশ কয়েকজন তারকা।
ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইনের মত ক্রিকেটাররাই দলের শক্তি বাড়াবেন, আগে থেকেই ছিল এমন পরিকল্পনা। নাফিসা জানান, ‘বিপিএলে আমরা খুব অল্প সময় পাই। এক মাসের মধ্যে একটা পরিবার তৈরি করতে হয়। আমাদের লক্ষ্যই ছিল বিদেশি যারা আসবে ওরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন হবে’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি