ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুনিল নারিন না সৈকত আলী ফাইনালের সেরা ক্রিকেটার হলেন যিনি

২০২২ ফেব্রুয়ারি ১৮ ২২:৫১:২৮

সুনিল নারিন না সৈকত আলী ফাইনালের সেরা ক্রিকেটার হলেন যিনি

সমান ৫টি করে চার আর ছক্কায় ২৩ বলেই ৫৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই বাঁহাতি ব্যাটার। স্ট্রাইকরেট ছিল ২৪৭.৮২! নারিনের ঝড়ো শুরুর কারণেই পরের ব্যাটারদের ব্যর্থতার পরও ১৫১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় কুমিল্লা। জবাবে ১৫০ রানেই থামে বরিশাল। বরিশালেই এই ১ রানের হারেও নারিনের কিপটে বোলিংয়ের বড় অবদান ছিল।

৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রান খরচ করেন ক্যারিবীয় এই অফস্পিনার। তুলে নেন ক্রিস গেইল আর ডোয়াইন ব্রাভোর দুটি গুরুত্বপূর্ণ উইকেট। স্বভাবতই ফাইনালে ম্যাচসেরার পুরস্কারটির উঠেছে নারিনেরই হাতে। ব্যাটে-বলের পারফরম্যান্সে তার চেয়ে যে আর কেউ এগিয়ে ছিলেন না!

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ