ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুনিল নারিনের ৫৭ রানের পর মঈন আলীর ছক্কার ঝড়ে বিশাল রানের টার্গেট দিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স
এরপরে ১১.৫ ওভার শেষে পূর্ণ হয় দলের ১০০ রান। তবে এতোক্ষণে এলোমেলো হয়ে গেছে কুমিল্লা শিবির। একে একে ৬ টি উইকেট হারিয়ে বসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১১.৫ ওভার থেকে ১৬ ওভার পর্যন্ত ৪.১ ওভারে কুমিল্লা রান করেছে মাত্র ১৯টি। এখান থেকে বোঝা যায় উড়তে থাকা কুমিল্লাকে যে রসি দিয়ে বেধে রেখেছে বরিশাল। দলের বিপদের সময়ে ৪৭ বলে ৫০ রানের জুটি গড়েন মঈন আলী ও আবু হায়দার রনি। যেখানে ৫০ রানের মধ্যে মঈন আলীর স্কোর ২৯ ও অপর প্রান্তে থাকা রনির স্কোর ১৯ রান।
তবে ১৯.১ ওভারে ৩২ বলে ৩৮ রান করে আউট হন মঈন আলী। এরপরে রনির সাথে ব্যাট করতে নামেন শহিদুল ইসলাম। তবে বেশাক্ষন স্থায়ী হননি রনি। ২৭ বল খেলে ১৯ রান করেই আউট হন আবু হায়দার রনি।
যদিও শুরুতেই দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে একাই এগিয়ে নিয়েছেন সুনিল নারিন। আজও চার ছক্কার ফুলঝুড়িতে মাত্র ২১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন । তবে অপর প্রান্তে থাকা লিটন দাস তেমন সুবিধা করতে পারে নি। ৬ বল খেলে মাত্র ৪ রান করে আউট হন লিটন দাস। এরপরেই বেশীক্ষন থাকতে পারেনি সুনিল। তবে মাত্র ২৩ বল খেলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন তিনি।
এরপরেই শুরু হয় উইকেট আসা যাওয়ার পালা। মাত্র ৭ বলে ৮ রান করেই আউট হন মাহমুদুল হাসান জয়। এরপরেই ৭ বল খেলে মাত্র ৪ রান করে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন ডুপ্লেসিস। এরপরেই মাঠে বেশীক্ষণ থাকেন নি ইমরুর কায়েসও। ১২ বল খেলে ১২ রান করেই মাঠ ছাড়েন কুমিল্লা অধিনায়ক। ২ বল খেলে ০ রান করে আউট হলেন আরিফুল হক।
শেষ পর্যন্ত কুমিল্লার সংগ্রহ২ ওভার শেষে উইকেট হারিয়ে ১৫১ রান। সেই সাথে ফরচুন বরিশালকে ১৫২ রানের টার্গেট ছুড়ে দেয় ইমরুর কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)