ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষে পথে এসে চার ছক্কার ঝড় তুলেছে মঈন আলী

২০২২ ফেব্রুয়ারি ১৮ ১৯:১০:৪২

শেষে পথে এসে চার ছক্কার ঝড় তুলেছে মঈন আলী

এরপরে ১১.৫ ওভার শেষে পূর্ণ হয় দলের ১০০ রান। তবে এতোক্ষণে এলোমেলো হয়ে গেছে কুমিল্লা শিবির। একে একে ৬ টি উইকেট হারিয়ে বসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

১১.৫ ওভার থেকে ১৬ ওভার পর্যন্ত ৪.১ ওভারে কুমিল্লা রান করেছে মাত্র ১৯টি। এখান থেকে বোঝা যায় উড়তে থাকা কুমিল্লাকে যে রসি দিয়ে বেধে রেখেছে বরিশাল।

শুরুতেই দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে একাই এগিয়ে নিয়েছেন সুনিল নারিন। আজও চার ছক্কার ফুলঝুড়িতে মাত্র ২১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন । তবে অপর প্রান্তে থাকা লিটন দাস তেমন সুবিধা করতে পারে নি। ৬ বল খেলে মাত্র ৪ রান করে আউট হন লিটন দাস। এরপরেই বেশীক্ষন থাকতে পারেনি সুনিল। তবে মাত্র ২৩ বল খেলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন তিনি।

এরপরেই শুরু হয় উইকেট আসা যাওয়ার পালা। মাত্র ৭ বলে ৮ রান করেই আউট হন মাহমুদুল হাসান জয়। এরপরেই ৭ বল খেলে মাত্র ৪ রান করে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন ডুপ্লেসিস। এরপরেই মাঠে বেশীক্ষণ থাকেন নি ইমরুর কায়েসও। ১২ বল খেলে ১২ রান করেই মাঠ ছাড়েন কুমিল্লা অধিনায়ক। ২ বল খেলে ০ রান করে আউট হলেন আরিফুল হক।

এই রিপোর্ট লেখার সময় কুমিল্লার সংগ্রহ ১৭.৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান। মঈন আলী ৩০ রানে অপরাজিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ