ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এইমাত্র শেষ হলো বরিশাল ও কুমিল্লা ফাইনাল ম্যাচের টস জেনেনিন টসের ফলাফল
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস।
বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ফরচুন বরিশাল। গ্রুপ পর্বে ১০ ম্যাচের ৭টিতে জিতেছে তারা। হেরেছে ২টি ম্যাচে এবং একটি ড্র করেছে। এরপর প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লাকে ১০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট পায় বরিশাল। গ্রুপ পর্বে বরিশালের দু’টি হারের একটি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। টুর্নামেন্টের প্রথম পর্বে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালকে ৬৩ রানে হারিয়েছিলো ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা।
বরিশালের সাতটির মধ্যে টানা জয় ছিলো ছয়টি। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় পর্বে কুমিল্লাকে ৩২ রানে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিলো বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষে জয়সহ তাদের জয়ের ধারা সাত-এ পৌঁছায়।
এর মানে, টুর্নামেন্টে কুমিল্লার বিপক্ষে তিনবারের লড়াইয়ে এগিয়ে বরিশালই। তাই ফাইনালেও এগিয়ে থাকার পাশাপাশি এই আধিপত্য বজায় রাখতে মরিয়া সাকিবের দল।
ম্যাচের আগের দিন বরিশালের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেছেন, আমরা ভালো ছন্দে রয়েছি এবং এক টানা কিছু ম্যাচ জিতেছি। তাই আমরা জয়ের মাধ্যমেই টুর্নামেন্ট শেষ করতে চাই।
তিনি আরো বলেন, কুমিল্লা ভারসাম্যপূর্ণ দল এবং পুরো টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলেছে। আমার বিশ্বাস যারা ফাইনালে ভালো খেলবে, তারাই ট্রফি জিতবে। এতদিন আমরা ইউনিট হিসেবে খেলেছি। আমরা ফাইনালেও সেরাটা দিতে চাই।
এদিকে তৃতীয়বারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস। তার অধিনায়কত্বে কুমিল্লা শেষবার ২০১৯ সালে অনুষ্ঠিত বিপিএল ট্রফি জিতেছিল।
ইমরুল জানান, কোন কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে তাদের আবারও ট্রফি জয়ের সামর্থ্য রয়েছে। তিনি বলেন, কুমিল্লা দু’বার ফাইনাল খেলে ট্রফি জিতেছে। আশা করছি আমরা আবার ট্রফি জিতবো। বরিশালের বিপক্ষে কোয়ালিফাইয়ারে হারার পর আমরা হতাশ হয়েছিলাম। কিন্তু দ্বিতীয় কোয়ালিফাইয়ারে ঘুড়ে দাঁড়ানোর পর আমরা আত্মবিশ্বাস অর্জন করেছি।
শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা জয়টি আত্মবিশ্বাস দিয়েছে। সুনীল নারাইন ১৬ বলে ৫৭ রানের নান্দনিক ইনিংস খেলেন। মাত্র ১৩ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। যা বিপিএলের দ্রুততম এবং টি-২০ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি।
ইমরুল বলেন, যারা স্নায়ু চাপ কাটিয়ে উঠতে পারবে এবং বড় চ্যালেঞ্জ নিতে পারবে, তারাই ট্রফি জিতবে। আমার মনে হয়, যোগ্য দু’টি দল ফাইনাল খেলছে। দুই দলেই বিশ্বের সেরা খেলোয়াড় ভরপুর। আমাদের কাছে নারাইন, ফাফ ডু প্লেসিস এবং মঈন আলীর মত ক্রিকেটার। নারাইন কি করতে পারে, তা গতকাল সবাই দেখেছে। ফাফ এবং মঈনও তাদের দিনে যে কোনো বোলিং লাইন আপকে তছনছ করে দিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)