ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলতি বিপিএল শেষ হওয়ার আগেই বিপিএলের পরবর্তী আসরের সময় নির্ধারন
এবারের বিপিএল আসরের শেষ মুহূর্তের ম্যাচগুলো চলছে। নতুন চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষায় সমর্থকরা। তবে, এর মাঝেই আলোচনার টেবিলে উঠেছে পরবর্তী আসরের সময়সূচির টানাপোড়েন। বিপিএল আয়োজনের জন্য বছরের কোনো সময়ই নির্দিষ্ট করে রাখা নেই বিসিবির। তাই প্রতিবার আসর শেষেই প্রশ্ন ওঠে পরের আসর মাঠে নামবে কবে?
আইপিএল, পিএসএল, বিগব্যাশ বছরের একটা নির্দিষ্ট সময় হওয়ায়, ফ্রাঞ্চাইজিগুলো পরিকল্পনা সাজাতে পারে নানাভাবে। কিন্তু এত বছর পর এসেও এখনো সূচি জটিলতা কাটাতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণেই, সমস্যাটা কাটছেনা বলে দাবি গভর্নিং কাউন্সিলের। আর এই সূচির দোহাই দিয়েই ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে লম্বা চুক্তিটা নিয়েও টালবাহানা চলছে তাদের।
সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, দীর্ঘমেয়াদি চুক্তিতে কবে নাগাদ যেতে পারবে বিসিবি তা এই মুহূর্তে তিনি জানেন না, কারণ এই সিদ্ধান্ত নেবে বোর্ড। জাতীয় দলের ব্যস্ত সূচির জন্য আগামী বিপিএলের সূচিই এখনো করে উঠতে পারেননি তারা। এ জন্য আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আয়োজন করতে হবে আগামী বিপিএল। আরও দুই বা তিনটি বিপিএল এভাবেই আয়োজন করতে হবে।
বিসিবির এই কর্তাব্যক্তি আরও জানান, এই অনিয়মিত সূচির জন্যই ফ্রাঞ্চাইজিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিও করা সম্ভব হচ্ছে না।
বিপিএলের শুরু থেকেই আলোচনায় ছিল রেভিনিউ শেয়ারের বিষয়টা। কিন্তু প্রতি আসরেই দিচ্ছি, দেব করে করে সময়ক্ষেপণ করছিল কমিটি। তবে, এবার একটু হাঁফ ছেড়ে বাঁচতে পারেন ফ্রাঞ্চাইজি মালিকরা। কারণ, সোজাসাপ্টা না করে দিলেন সদস্যসচিব।
সদস্যসচিব বলেন, 'আমাদের এখানে আমাদের এখানে ফ্রাঞ্চাইজিদের থেকে আমরা মাত্র এক কোটি টাকা ফ্রাঞ্চাইজি ফি নেই। আমরা তখনোই রেভিনিউ শেয়ার করব যখন আমরা ফ্রাঞ্চাইজি ফি ১০ কোটি বা বিশ কোটি টাকা নেব। তার আগপর্যন্ত আমরা কোন রেভিনিউ শেয়ার মডেলে যাবো না, বোর্ড থেকেও এমন কোনো নির্দেশনা নেই।'
আইপিএলে অর্থের ঝনঝনানি নতুন নয়। জন্মলগ্ন থেকেই হাজার কোটি টাকার লেনদেন হয় এ টুর্নামেন্টে। কিন্তু, বিপিএলকে কোনো অবস্থাতেই সে ধারায় চলতে দিতে রাজি নয় ক্রিকেট বোর্ড। তাদের চাহিদা, ব্যবসা নয় ফ্রাঞ্চাইজি নিতে হলে এখানে থাকতে হবে ক্রিকেটের প্রতি ভালোবাসা। বিপিএল দিয়ে টাকা কামানোর কোনো ইচ্ছা নেই বোর্ডের। বিপিএলে খুব বড় কোননো আর্থিক কাঠামো দাঁড় করানোর লক্ষ্য বিসিবির নেই। ফ্রাঞ্চাইজিগুলো বেতন বাকি রাখে এমন বদনাম আবার হোক তা বিসিবি চায় না। যাদের ক্রিকেটের প্রতি প্রকৃত প্যাশন নিয়ে কাজ করতে চায় তারাই যেন আসে ফ্রাঞ্চাইজি নিতে।
বিপিএলের আদলে আরো একটা টি-টোয়েন্টি টুর্নামেন্টের কথা বোর্ড থেকে বলা হলেও, ফ্রি স্লটের অভাবে এর কোনো ভবিষ্যৎ দেখছেন না ইসমাইল হায়দার মল্লিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)