ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুখবরের দিনে অনেক বড় দুঃসংবাদ পেল কেকেআর অধিনায়ক
কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার একটা ব্যাখ্যা অবশ্য দিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত জানিয়েছেন, দল পরিচালন সমিতি এখন সে সব ব্যাটারদের দিকে বেশি ঝুঁকছে, যাঁরা প্রয়োজনে কয়েকটা ওভার বলও করে দিতে পারবেন। রোহিতের খারাপ লেগেছে শ্রেয়সকে প্রথম দলে রাখতে না পেরে। স্বীকার করেছেন, কেকেআরের নতুন অধিনায়কের পক্ষেও ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। তা হলে কেন তাঁকে বাদ দিয়ে ভারত খেলল?
রোহিতের যুক্তি, ‘‘আসলে আমাদের অতিরিক্ত এক জন বোলারের দরকার ছিল। যাতে মাঝখানের সময়টায় আক্রমণ আরও তীক্ষ্ণ করা যায়। শুধু মাত্র এই জন্যই শ্রেয়সকে খেলানো হয়নি।’’ সংযোজন, ‘‘দলে এই ধরনের প্রতিযোগিতা থাকা ভাল। এটাও ঠিক, শ্রেয়সের মতোই আরও অনেকে সুযোগ পায়নি। ভাল ক্রিকেটারের খোঁজে দিশাহারা হওয়ার থেকে হাতে বেশ কয়েক জন বিকল্প ক্রিকেটার থাকা অনেক ভাল।’’
রোহিত বুঝিয়ে দিয়েছেন, তাঁরা চান এমন ব্যাটার, যাঁরা প্রয়োজনে কয়েক ওভার বল করতে পারবেন। যে কারণে প্রাধান্য পাচ্ছেন বেঙ্কটেশ আয়াররা। রোহিত বলেছেন, ‘‘শ্রেয়সকেও বলেছি, সামনে বিশ্বকাপ। নতুনদের দেখে নিতেই হবে। প্রত্যেককে পরিস্থিতি বুঝতে হবে। ওরা পেশাদার। জানে, দলের স্বার্থকে অগ্রাধিকার দিতে হয়।’’ প্রথম একাদশ বেছে নেওয়ার সময় যে নানা দিক মাথায় রাখতে হয়, তাও মনে করিয়ে দিয়েছেন রোহিত। তাঁর কথায়, ‘‘প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হয়। প্রতিপক্ষ দল কেমন, মাঠের আয়তনটা কী রকম, পরিস্থিতি-পরিবেশটা কী ধরনের, এ সব কিছুই।’’
রোহিত এও স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতেও কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না তাঁরা। রোহিতের কথায়, ‘‘এটা সত্যি যে, যারা বাইরে থাকছে, মাঝে-মাঝে তাদের পক্ষে ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। কিন্তু আমরা সবাইকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। সবার আগে দলের স্বার্থ দেখা হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)