ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করলো বিসিবি
রায়ান কুক চলে যাওয়ার পর বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের পদ ফাঁকা পড়ে ছিল। দুই সিরিজ চলে গেলেও স্থায়ীভাবে কোনো কোচ নিয়োগ পাননি। স্থায়ী কোচ হিসেবে বিসিবির পছন্দ ছিলেন বিদেশি কোচরা। শেষপর্যন্ত ফাঁকা স্থান পূর্ণ করতে চলেছেন ম্যাকডারমট।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। ফিল্ডিংয়ে দৃষ্টিকটু ভুলের কারণে জয় হাতছাড়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে কাঠগড়ায় দাঁড়াতে হয় সর্বশেষ ফিল্ডিং কোচ রায়ান কুককে।
বিশ্বকাপে দলের ক্যাচ ফসকানো আর বাজে ফিল্ডিংয়ের পর প্রশ্ন উঠছিল কুকের কার্যকারিতা নিয়ে। পাকিস্তান সিরিজের আগেই তাই দায়িত্ব হারান তিনি। এরপর পাকিস্তান সিরিজ ও নিউজিল্যান্ড সফরে অস্থায়ী ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান বাবুল।
এদিকে আসন্ন আফগানিস্তান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হিসেবে বেছে নেওয়া হয় সাবেক অধিনায়ক রাজিন সালেহকে। তবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি দলের সাথে চুক্তিবদ্ধ থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে দায়িত্ব পালন করতে পারবেন না রাজিন। সেই সিরিজ থেকেই শুরু হবে ম্যাকডারমটের বাংলাদেশ অধ্যায়।
নতুন কোচ ম্যাকডারমট সর্বশেষ শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ ছিলেন। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ম্যাকডারমট দায়িত্ব নেবেন, বিষয়টি বিডিক্রিকটাইমের আন্তর্জাতিক প্রতিবেদককে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষস্থানীয় সূত্র।
সূত্র জানিয়েছে, ৪১ বছর বয়সী এই অস্ট্রেলীয় কোচের সাথে আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করছে বিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)