ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএলের অন্য আসরে বড় বড় পুরস্কার থাকলেও এই বিপিএলে থাকছে সাদামাটা পুরষ্কার
প্রথম দুই আসের টুর্নামেন্ট সেরার জন্য পুরষ্কার হিসেবে দেয়া হয়েছিল গাড়ি। এরপর থেকে সেটি আর হয়নি। এবার তো করোনা মহামারির দোহাই দিয়ে একেবারেই যাচ্ছেতাই ভাবে সেরেছে আসর। আগের বেশ কিছু আসরের মতো টুর্নামেন্ট সেরার জন্যও রাখেনি বড় কোনও পুরষ্কার। চার চাকার গাড়ি তো দূরে থাক দুই চাকার মোটরসাইকেলও রাখা হয়নি টুর্নামেন্ট সেরার জন্য।
এবার টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন মাত্র ২ হাজার ডলার। বিপিএলের গত সাত আসরে তিনবার টুর্নামেন্ট সেরার খেতাব জেতেন সাকিব। এবারও টুর্নামেন্ট সেরার দৌড়ে এগিয়ে রয়েছেন দেশ সেরা এই অল রাউন্ডার। দুইবার গাড়ী, একবার মটর সাইকেল পাওয়া সাকিব যদি এবার সেরা খেলোয়াড় হন তবে পাবেন মাত্র দুই হাজার ডলার আর্থিক পুরস্কার।
ফাইনালের আগে ১০ ম্যাচে ২৭৭ রান করার পাশাপাশি ১৫টি উইকেটও নিয়েছেন সাকিব। অলরাউন্ড সাকিবের আশেপাশেও নেই কেউ। যদিও ব্যাট হাতে বা বোলিং দিয়ে নজর কেড়েছেন অনেকে। চট্টগ্রামের ওপেনার উইল জ্যাকস ১১ ম্যাচে করেছেন ৪১৪ রান। খুলনা টাইগার্সের ব্যাটার আন্দ্রে ফ্লেচার করেছেন ৪১০ রান। তামিম ইকবাল করেছেন ৪০৭ রান। বোলারদের তালিকায় ১৮ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন মোস্তাফিজুর রহমান।
অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দিক থেকেও পিছিয়ে বিপিএল। এই আসরে চ্যাম্পিয়ন দল পাবে মাত্র ১ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য রাখা আছে ৫০ লাখ টাকা। ম্যাচ সেরা খেলোয়াড়রা পেয়েছেন ৫০০ ডলার করে তবে ফাইনাল সেরা খেলোয়াড় পাবেন ১ হাজার ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)