ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকেটার নয় অধিনায়ক সাকিবকে নিয়ে বার্তা দিলেন : ইমরুল কায়েস
ফাইনালের আগে নিজের অধিনায়কত্ব ইস্যুতে কথা বলেছেন তিনি। সেই সাথে ফাইনাল জেতার টোটকাও দিলেন কায়েস। “সাকিব তো বাংলাদেশ দলেরও অধিনায়কত্ব করেছে, অনেক অভিজ্ঞ। ও মাঠের ভেতর অনেক অ্যাক্টিভ থাকে। আমি যেহেতু তৃতীয়বার অধিনায়কত্ব করছি। আমিও চেষ্টা করছি ভালো কিছু করার এবং উন্নতি করার।
আগামীকাল মাঠে যারা বেশি সাহস এবং মাথা ঠাণ্ডা রেখে খেলবে তারাই জিতবে।” চলমান টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন সাকিব। বিশেষ করে ক্রুশাল মুহূর্তে বোলিং- ফিল্ডিংয়ে পরিবর্তন আরও বেশি চোখে পড়েছে তাঁর নেতৃত্ব। এমনিতেই সাকিবকে সবচেয়ে ক্ষুরধার মস্তিস্কের ক্রিকেটার হিসেবে ভাবা হয়।
ফাইনালে সেই সাকিবকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন কায়েস। তাঁর চোখে সাকিব কেমন অধিনায়ক? কায়েস বলেন, “একটা দলের ফলাফল যখন পক্ষে আসে তখন অধিনায়ককে নিয়ে অনেক প্রশংসা হয়। কিন্তু যখন দল খারাপ করে তখন অনেক কথা হয় যে ও অধিনায়কত্ব খারাপ করেছে। আমার কাছে মনে হয় সাকিব অবশ্যই ভালো অধিনায়ক।
তাঁর দল ভালো করেছে বলেই তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “হ্যাঁ, বিপিএলে যারাই অধিনায়কত্ব করেছে সবাই ভালো অধিনায়ক। হয়তোবা দল হিসেবে ভালো খেলতে পারিনি বিধায় এখানে আসতে পারেনি। আমরা ও সাকিবরা দল হিসেবে ভালো খেলেছি বিধায় আজ এখানে এসেছি।
সবাই মাঠের মধ্যে অধিনায়কত্ব করার সামর্থ্য রাখে।” কাগজে-কলমে এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে আখ্যা পেয়েছিল কুমিল্লা ও বরিশাল। তার কারণ ছিল দুই দলেই রয়েছে গেইল, ব্রাভো, মুজিব, ডু প্লেসি, মঈন, নারাইনদের মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে দাপিয়ে বেড়ানো ক্রিকেটাররা।
কায়েস মনে করেন সেরা দুই দলই ফাইনালে উঠেছে। “শুরুতে যে দুই দল ফাইনাল খেলার কথা ভাবা হচ্ছিল তারাই খেলছে এবং এ দুইটা দলই ফাইনাল খেলার যোগ্য। আগে যেটা বললাম ফাইনালে যারা সাহসী এবং কাম থাকবে তারাই জিতবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)