ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দারুন সুখবর : অবশেষে সত্যি হচ্ছে আমাদের স্বপ্ন
এ নিয়ে রোমাঞ্চের শেষ নেই নারী দলের ক্রিকেটারদের। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোকে মোকাবেলা করতে মুখিয়ে আছে তারা।
আইসিসির ওয়েবসাইটে নিগার সুলতানা লেখেন, 'আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে খেলাটা আমাদের লম্বা সময়ের একটি স্বপ্ন ছিল যা সত্যি হতে যাচ্ছে। আমরা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি, কিন্তু ওয়ানডেতে খেলিনি। তাই আমরা বড় মঞ্চে পারফর্ম করতে মুখিয়ে আছি।'
'ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কখনো ওয়ানডে খেলিনি। এটা একটা নতুন অভিজ্ঞতা হবে। তাদের খেলা আমরা টিভি-ইন্টারনেটে দেখেছি। আমরা জানতাম কখনো না কখনো তাদের বিপক্ষে খেলব।'
নিগারের মতে, নারী ক্রিকেটের এই জাগরণ ঘটেছিল ২০১৮ সালের এশিয়া কাপে। সেই আসরে ভারত নারী দলকে হারিয়ে শিরোপা জিতেছিল সালমা খাতুন-রুমানা আহমেদরা।
নিগার আরও বলেন, 'বাংলাদেশ দলের ভাবমূর্তির পরিবর্তন হয়েছে ২০১৮ সালের এশিয়া কাপের পর। মানুষ এখন আরও আগ্রহ দেখায় আমাদের প্রতি। কেননা তারা জানে যে বাংলাদেশ নারী দল বলেও কিছু আছে। এর আগে তারা জানতোই না যে নারী দল বলে কিছু আছে।'
নারী বিশ্বকাপে বাংলাদেশে স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মেঘলা এবং সুরাইয়া আজমীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)