ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইনালে বরিশালের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন : সালাহউদ্দিন
শুক্রবার বিপিএলের ফাইনালে সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে সাকিবের মস্তিষ্কের সঙ্গে খেলতে হবে বলে জানিয়েছেন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি মনে করেন বরিশালের শক্তিমত্তার মূলে রয়েছে সাকিবের সাবলীল অধিনায়কত্ব।
এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, 'আমার কাছে মনে হয় বরিশালের যে শক্তিমত্তা সেটা সাকিব আল হাসান। আমার মনে হয় সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। আমার মনে হয় সে খুবই ভালো অধিনায়কত্ব করছে তার সামর্থ্য যতটা সেটাই কাজে লাগাচ্ছে। বিশেষ করে তার বোলিং ডিপার্টমেন্ট কারণ তারা চারটি-পাঁচটি ম্যাচে খুব কম রান ডিফেন্ড করেছে।'
সাকিব মাঠের মধ্যে ব্যাটারদের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইয়ে নামেন। সাকিবের পরিকল্পনা বিফলে খেলেই এই ম্যাচে জেতা সম্ভব বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, 'বোঝাই যাচ্ছে তারা খুব পরিকল্পনা করে এগোচ্ছে। এই কারণে আমি বলবো আমাদের সাকিবের মাথার সঙ্গে খেলতে হবে। অনেক সময় যে ট্রিক্সগুলো করে সেটা আসলে ব্যাটাররা বুঝতে পারে না। সেটা যদি ওভারকাম করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।'
বিপিএলের আগের আসরগুলোতে লো স্কোরিং ম্যাচের কারণে সমালোচনায় পড়তে হয়েছিল টুর্নামেন্টের আয়োজকদের। আগের আসরগুলোতে ১৪০ রান তাড়া করাই যেকোনো দলের জন্য কঠিন হয়ে যেত। যদিও এবারের আসরে নিয়মিতই বড় রান তাড়া করে জিতেছে দলগুলো। তাই উইকেট নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন কুমিল্লার কোচ।
সালাহউদ্দিন বলেন, 'এবারের বিপিএলে একটি জিনিস ভালো ছিল যে প্রথম দিকে কয়েকটা ম্যাচে রান ছিল না কিন্তু পুরো টুর্নামেন্টে উইকেট খুব ভালো ছিল। এটা ভালো একটা দিক। বিপিএলে আমরা আশা করি যে ১৪০ রান হলেই ম্যাচ জিতে যাবো। এ বছর দেখা গেছে উইকেটে অনেক রান আছে। আমার মনে হয় এটা খুব বেশি ম্যাটার করবে না ডানহাতি বাঁহাতি। সাধারণত ব্যাটাররা এখানে সুবিধা পাবেই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)