ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আফগানিস্তান সিরিজে বাংলাদেশের ওপেনিংয়ে আসতে পারে বড় পরিবর্তন
এবারের বিপিএলের শেষ চার ম্যাচে মুনিরের স্কোর যথাক্রমে ৪৪,৩৭,৫১,৪৫। টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ কবে কোন বাংলাদেশী ওপেনার কে এত বেশি ধারাবাহিক দেখা গিয়েছে তা মনে করাই কঠিন। প্রায় প্রতিটি ইনিংসেই মুনিরের স্ট্রাইক রেট ১৩০ এর উপরে ছিল। সহজাত সটস খেলা এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলাই মুনিরের মূল শক্তি। অবশ্য টেকনিকে কিছুটা দুর্বলতা রয়েছে সময়ের সাথে সাথে নিশ্চয়ই সেগুলো শুধরে নিতে হবে মুনিরকে। তবে যারা মনে করছেন শুধু এবারের বিপিএলের মাধ্যমেই লাইমলাইট এসেছেন মনির, তারা ভুল করছেন।
এ বিপিএল এর অনেক আগেই বিগত বছরের ঢাকা প্রিমিয়ার লিগে ৯০ রানের ইনিংস খেলে প্রথমবারের মতো নির্বাচন এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন মুনির। পরবর্তীতে ওই মৌসুমে আরেকটি ৯০ উদ্ধ ইনিংস খেলেন এই ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগে যেখানে অন্যান্য ব্যাটসম্যানরা ঠিকমতো বলের সাথে পাল্লা দিয়েও রান তুলতে পারছিলেন না সেখানে ১৩০ এর উপর স্ট্রাইক রেটে নিয়মিত ব্যাট করছিলেন মুনির। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনারদের বর্তমান অবস্থা সবারই জানা। তামিম ইকবাল ও ৬ মাস ধরে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে চিন্তা ভাবনা করতে চাচ্ছেন না।
নির্বাচকদের হাতে যে বিকল্পগুলো রয়েছে তাদের অধিকাংশই চরম অফ ফর্মে রয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটের সাথে সম্পৃক্ত অনেককেই বলতে শোনা যাচ্ছে মুনিম শাহরিয়ারকে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেখা যেতে পারে। একথা সত্য হওয়ার যে একটি বিশাল সম্ভাবনা রয়েছে তা মেনে নিতেই হবে। বিপিএল চলাকালীন খালেদ মাহমুদ সুজন বলেছেন"বাংলাদেশের সম্পদ হতে পারেন মুনিম, এছাড়া তিনি আরও বলেছেন আমাদের ওপেনারদের মুনিম শাহরিয়ারের মত ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।
বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকের ও দাবি জাতীয় দল আর মুনিরের জন্য খুব একটা দূরে নয়। সদ্য পারফর্ম করা একটি ক্রিকেটারকে হুট করে জাতীয় দলে খেলানো কতটা যৌক্তিক তা টিম ম্যানেজমেন্ট এর উপরই ছেড়ে দেওয়া হোক। তবে সামনে আফগানিস্তান সিরিজে হয়তোবা বেশ বড়সড় চমক অপেক্ষা করছে মুনিরের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)