ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে দেশি কোচদের মূল্যায়নে বিসিবি
নিঃসন্দেহে দেশী কোচদের জন্য এটি একটি বড় প্রণোদনা। ভারত-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ইত্যাদি দলগুলো যখন শুধুই নিজেদের কোচদের নিয়োগ দেয়, তখন বাংলাদেশের ভরসা বিদেশি কোচদের উপরই। আস্তে আস্তে হলেও এই ধারা দ্রুতই ভাঙতে হবে বিসিবির। নিজের সময়ে বাংলাদেশ দলের সেরা ফিল্ডার ছিলেন রাজেন সালেহ।
স্লিপ ফিল্ডিং এবং ক্লোজ ইন ফিল্ডিংয়েও বিশেষ পারদর্শিতা ছিল সালেহর। আফগানিস্তান সিরিজের ফিল্ডিং কোচের দায়িত্ব পেলেন, এই সময়ে ক্রিকেটারদের নিয়ে ঠিক কোন কাজটি করতে চান? সাংবাদিকের করা এই প্রশ্নে রাজিন সালেহ বলেন"দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে প্রথমে তাদের সঙ্গে কথা বলতে চাইব। ওরা অনেকদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে খেলছে তাদের নিশ্চয়ই ফিল্ডিং নিয়ে একটি দৃষ্টিভঙ্গি আছে। আমিও তাদের সাথে আমার নিজস্ব অভিজ্ঞতা ভাগাভাগি করব।
আমার মূল লক্ষ্য থাকবে দল যেনো চাপের মুহূর্তেও ভালো ফিল্ডিং করতে পারে। বর্তমান সময়ে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ভালো ফিল্ডিং করাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। প্রত্যেকের সঙ্গে আমি আলাদা করে কথা বলতে চাইব"। এছাড়া নিজের ফিল্ডিং দর্শন নিয়ে তিনি আরও বলেন"ফিল্ডিংয়ে ভালো করতে হলে অতিরিক্ত অনুশীলন করতেই হবে। এটা নিয়ে অনেক বেশি ভাবতে হবে আমাদের বিভিন্ন পর্যায়ের দলগুলোতে দেখি ফিল্ডিং নিয়ে খুব বেশি চিন্তাভাবনা হয়না। এর ফলে মাঠেও এর প্রতিফলন খুব একটা দেখা যায় না।
দলের সবাই যদি ফিল্ডিং এর ব্যাপারে সিরিয়াস হয় তাহলে অবশ্যই আমরা একটি ভালো ফিল্ডিং দল হয়ে উঠব।"সালেহর মতে ফিল্ডিংয়ে ফিটনেস এর গুরুত্ব অনেক বেশি এ বিষয়ে তিনি বলেন"ফিল্ডিং এর জন্য ফিটনেসের আলাদা কিছু কাজ আছে। সেগুলো নিয়ে আমি ছেলেদের সাথে কাজ করতে আগ্রহী। আশা করি এগুলো তাদের ম্যাচ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে খেলোয়াড়ী জীবন আমি ফিটনেসে বাকিদের থেকে এগিয়ে থাকতে চাইতাম। সেজন্য আমার অনুশীলনও সে রকম ছিল। আমি আমার শরীরের শক্তি বাড়াতে অনেক কাজ করতাম"।
রাজেন সালেহর কথাবার্তায় পরিষ্কার যে তার কাছে ফিল্ডিংয়ের গুরুত্ব কতটা বেশি। সাম্প্রতিক সময়ে বেশকিছু প্রেসার মোমেন্টে ফিল্ডিং এর কারণে হারতে হয়েছে টাইগারদের।নিশ্চয়ই এটি নিয়েও কোনো চিন্তাভাবনা রয়েছে সালেহর। কোচ হিসেবে সালেহ এগিয়ে যাক বহুদূর এটাই প্রত্যাশা আর তার সাথে এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেটও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)