ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এই নারিনকেই দরকার ছিল উইন্ডিজের
সম্প্রতি ভারতের মাটিতে যেখানে রান তুলতে গিয়ে খাবি খাচ্ছে উইন্ডিজের ব্যাটসম্যানরা ঠিক তখনই পাশের দেশে চলমান বিপিএলে ঝড় তুললেন সুনীল নারাইন। ১৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলের ফাইনাল খেলা নিশ্চিত করেন নারাইন। নারাইনের এই হাফ সেঞ্চুরিটি বিপিএল ইতিহাসেরই দ্রুততম হাফ সেঞ্চুরি। নারায়ণের ইনিংসের উপর ভর করে ১২.৫ ওভারেই চট্টগ্রামের ১৪৯ রান টপকে যায় কুমিল্লা।
অপরদিকে একই দিনে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ মাত্র ১৫৭ রান করেন উইন্ডিজ। জবাবে ১৮.৫ ওভারেই লক্ষ্য টপকে যায় ভারত। এমনটি নয় যে নারাইন থাকলেই ম্যাচটি জিততো উইন্ডিজ। তবে দেশের খেলা চলাকালীন দলের মূল খেলোয়াড়রা এভাবে ছন্নছাড়া ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকলে উইন্ডিজের সামনে আগানো কঠিন হয়ে পড়বে।
একসময়ের বিশ্ব শাসন করা দল এখন ঠিকমতো আয়ারল্যান্ডের সাথে ও প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারে না। তবে এই অবস্থার জন্য শুধু খেলোয়াড়দেরই নয় বোর্ডেরও সমানভাবে দায়ী নিতে হবে। বিশ্বের অন্যান্য শীর্ষ দল গুলোর তুলনায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন অনেক বেশি কম।
অবশ্যই দেশের হয়ে খেলার চেয়ে উপরে কোন কিছু নয় তবে ওয়েস্টইন্ডিজ তো কোনো দেশ নয়। পাশাপাশি সাত-আটটি দ্বীপ নিয়ে তৈরি করা হয়েছে এ দলটি। ফলে খেলোয়াড়দের মধ্যে নিবেদনের অভাব থাকাটাই স্বাভাবিক। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যদি খেলোয়াড়দের কিছুটা বাড়তি অর্থের প্রতিশ্রুতি দিতে পারে তাহলে অবস্থার পরিবর্তন আসতে ও পারে। বিশ্বের বড় বড় দলগুলোর কাছে ওয়েস্ট ইন্ডিজের এভাবে অসহায় আত্মসমর্পণ করায় দিনশেষে ক্রিকেটের মানটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)