ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলের চুক্তি হারানোর ভয়ে যে কাজ করে ক্রিকেটাররা : অবিশ্বাস্য তথ্য দিলেন গাভাস্কার
গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের এবারের মেগা নিলাম। যেখানে রেকর্ড মূল্য খরচ করে ক্রিকেটার দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে ইশান কিশান, দীপক চাহার এবং শ্রেয়াস আইয়ারের মতো দামি ক্রিকেটার রয়েছেন। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু ক্রিকেটারও প্রত্যাশার চেয়ে বেশি দাম পেয়েছেন।
তাতে করে তাদের জীবন বদলে যেতে শুরু করেছে। ক্রিকেটারদের পরিবারের ভবিষ্যতও নিলামের মাধ্যমে নির্ধারিত হয় বলে মনে করেন গাভাস্কার। ভারতের সাবেক ব্যাটার বলেন, ‘নিলাম যে কোনো ক্রিকেটারের জন্য জীবন পাল্টে দেওয়া এক অভিজ্ঞতা।
কারণ এর মধ্যে দিয়ে নিশ্চিত ভবিষ্যতের দরজা খুলে যায়। তাদের পরিবারের ভবিষ্যতও নিশ্চিত হয় এই নিলামের মধ্যে দিয়ে। তবে অপরদিকে এটাও সত্যি যে আইপিএল কাছাকাছি থাকলে অনেকেই দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দেন না। এই ঘটনা একেবারে সত্যি।’
গাভাস্কার অবশ্য এমন মন্তব্যের কারণও ব্যাখ্যা করেছেন। মূলত ক্রিকেটাররা চোট মুক্ত থাকতেই এমনটা করে থাকে বলে মনে করেন গাভাস্কার। ফিটনেসের সমস্যা হলে আইপিএলের চুক্তি হারানোর ভয় থাকা থেকেই ক্রিকেটাররা দেশের হয়ে সেরাটা দিতে গিয়ে ইনজুরিতে পড়তে চান বলে দাবি করেছেন তিনি।
গাভাস্কার বলেন, ‘এর প্রধান কারণ, তারা চোট মুক্ত থাকতে চান। চোট পেলে ফিটনেস সমস্যা হতে পারে। ফলে আইপিএলের চুক্তির নিশ্চয়তা থেকে বঞ্চিত হতে পারেন তারা। এই কারণে ফিল্ডিং করার সময়ে অনেকেই ঝাঁপান না, স্লাইড করেন না, ডিপ থেকে জোরে থ্রো করেন না। তাদের ভয় থাকে চোট মানেই আইপিএলের নিলাম থেকে নির্ঘাত বাদ পড়তে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)