ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ ও ভারতে ম্যাচ
কলকাতার ইডেন গার্ডেন্সে জয়ের জন্য ১৫৮ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। ইনিংসেরি দ্বিতীয় ওভারের শেষ বলে রোমারি শেফার্ডকে ছক্কা মেরে আক্রমণাত্বক ব্যাটিং শুরু করেন রোহিত। পরের ওভারে শেলডন কটরেলের বলে চার মারার পর ইনিংসের চতুর্থ ওভারের ওডেন স্মিথের ওপর তাণ্ডব চালান ভারতের দুই ওপেনার।
সমান দুটি করে চার এবং ছক্কায় স্মিথের এক ওভারে ২২ রান তোলে ভারত। পাওয়ার প্লের ৬ ওভারে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৫৮ রান। দারুণ ব্যাটিং থাকা রোহিতকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম উইকেট এনে দেন স্মিথ। ডানহাতি এই পেসারের মিডল স্টাম্পের বল তুলে মারতে গিয়ে মিড উইকেটে রস্টন চেজের হাতে ক্যাচ তুলে দেন ১৯ বলে ৪০ রানের ইনিংস খেলা রোহিত। যা স্মিথের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম উইকেট।
দলের রান ১০০ পেরোনোর আগেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার কিশান। চেজের বলে ফ্যাবিয়েন অ্যালিয়েনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৪২ বলে ৩৫ রান করা বাঁহাতি এই ব্যাটার। কোহলিও আউট হয়েছেন ইনিংস বড় করতে না পেরে। অ্যালেনের বলে তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন ১৭ রান করা কোহলি।
ইনিংস বড় করতে পারেননি ঋষভ পান্তও। ৮ বলে ৮ রান করে কটরেলের বলে আউট হয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। তবে শেষ দিকে ভেঙ্কেটেশ আইয়ার এবং সূর্যকুমার যাদব মিলে ভারতের জয় নিশ্চিত করেন। ৩৪ রানে সূর্যকুমার এবং ২৪ রানের অপরাজিত ছিলেন না আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নিয়েছেন চেজ।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৫৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলে হয়ে সর্বোচ্চ ৬১ রান এসেছে পুরানের ব্যাট থেকে। এ ছাড়া কাইল মায়ার্স করেছেন ৩১ রান। ভারতের হয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেয়া রবি বিষ্ণই ম্যাচ সেরা হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)