ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ : একনজরে দেখেনিন বিপিএলে দ্রুততম যত হাফসেঞ্চুরি

২০২২ ফেব্রুয়ারি ১৭ ১১:১০:৫২

ব্রেকিং নিউজ : একনজরে দেখেনিন বিপিএলে দ্রুততম যত হাফসেঞ্চুরি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে শেষ পর্যন্ত ১৬ বলে ৫৭ রান করে মৃত্যুঞ্জয়ের হাতে ক্যাচ অ্যান্ড বোল্ড হন নারিন। ৬টি ছক্কা ও পাঁচ চারে সাজানো ছিল তার বিধ্বংসী ইনিংসটি। এই ম্যাচে ৭ উইকেটে জিতেছে কুমিল্লা। তাতে টুর্নামেন্টের ফাইনালে তারা, বাদ পড়েছে চট্টগ্রাম।

নারিনের এই রেকর্ডের আগে বিপিএলে দ্রুতগতির হাফসেঞ্চুরির রেকর্ডটি ছিল আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদের দখলে। ২০১২ সালে বরিশালের হয়ে ১৬ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি। দ্রুতগতির হাফসেঞ্চুরির তালিকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকস আছেন যৌথভাবে তৃতীয় স্থানে। এবারের আসরেই ১৮ বলে ফিফটি করেন তিনি।

যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ দ্রুতগতির অর্ধশতকের রেকর্ডটি রহমানউল্লাহ গুরবাজের দখলে। ২০১৯ সালে খুলনার হয়ে ১৮ বলে সেই রেকর্ড করেন তিনি। শ্রীলঙ্কান অলরাউন্ডার সেকুগে প্রসন্নও আছেন এই তালিকায়। তিনিও ঢাকার হয়ে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন, সেটা ২০১৬ সালের বিপিএল আসরে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ