ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রিকেট ইতিহাস পাল্টে ৯০ বছর পর এমন লজ্জা পেল দক্ষিণ আফ্রিকা

২০২২ ফেব্রুয়ারি ১৭ ১০:৪৭:১০

ক্রিকেট ইতিহাস পাল্টে ৯০ বছর পর এমন লজ্জা পেল দক্ষিণ আফ্রিকা

প্রথমে ব্যাট করতে নেমে ১৯৩২ সালের পর এবারই প্রথম একশর নিচে গুটিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। ৯০ বছর পর এমন লজ্জায় পড়া দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে দেখলো তাদের সর্বনিম্ন টেস্ট ইনিংস। ঘরের মাঠে যৌথভাবে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন হেনরি। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে যৌথভাবে যেটা তৃতীয় সেরা বোলিং। অথচ এই টেস্টের আগে ক্যারিয়ারে ৫ উইকেটই ছিল না ডানহাতি এই পেসারের।

ছয় নম্বরে নামা জুবায়ের হামজার ২৫ রানই প্রোটিয়াদের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ। কাইল ভারনানের সঙ্গে তার ৩৩ রানের জুটিটি ইনিংসের সবচেয়ে বড় জুটি! হেনরির তোপে এতটাই তটস্থ ছিলো সফরকারীরা। বোলিং সহায়ক উইকেটে সকালের বাতাসটা পুরোপরিই কাজে লাগিয়েছেন হেনরি। দক্ষিণ আফ্রিকার ওপরের চার ব্যাটারের কেউই ১৫ রানের বেশি করতে পারেননি। ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারানো দলটি ধুঁকতে ধুঁকতে ৪৯.২ ওভারে ৯৫ রানে অলআউট হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ