ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের ভবিষ্যৎ

একাই নেন ৯ উইকেট তাও আবার মাত্র ১৮ রান দিয়ে

২০২২ ফেব্রুয়ারি ১৬ ২৩:৩১:৫২

একাই নেন ৯ উইকেট তাও আবার মাত্র ১৮ রান দিয়ে

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে তন্ময়ের বোলিং তোপের সামনে পড়ে বাংলাদেশ পুলিশের ক্রিকেট দল।

মাত্র ১৮ রানে ৯ উইকেট নেন বাঁহাতি স্পিনার। তিনি ৭.৩ ওভার বল করেছিলেন, যার মধ্যে তিনটি মেডেন ওভার ছিল।

শুধু তাই নয়, হ্যাটট্রিকও করেছেন। তার অনবদ্য নৈপুণ্যে ৯ উইকেটে জয় পায় দল। বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের ৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে তন্ময়ের ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ১২.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ