ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৬ বলে ৫৭ রানসহ ক্রিকেট ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড, KKR-র চোখে মুখে হাঁসি
প্রথমে ব্যাট করে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস। তরুণ দল হওয়া সত্ত্বেও এবারের বিপিএলে বেশ ভালো পারফর্ম করেছে চট্টগ্রাম। ফলে প্রত্যাশার পারদ বেড়ে গিয়েছিল বহুগুণ। ওপেনাররা ভালো করতে না পারলেও মেহেদী হাসান মিরাজের ৪৪ এবং আকবর আলী ৩৩ রানের উপর ভর করে ১৪৮ রান করে চট্টগ্রাম। ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা শূন্য রানে আউট হয়ে যান লিটন কুমার দাস। তবে লিটনের অভাব সমর্থকদের অনুভব করতে দেয়নি সুনীল নারাইন।
প্রথম ওভারের চতুর্থ বলেই শর্ট পিচ বলকে বাউন্ডারির বাইরে ফেলে দেন। পরের দুটি বলে জোড়া চার মারেন। সেটাই ছিল শুরু। দ্বিতীয় ওভারে বল করতে আসেন মেহেদি। দ্বিতীয় বলে তিনি স্ট্রাইক পান। প্রথম দুই বলে ছক্কা মারেন। পরের বলটা কভারের বাউন্ডারির বাইরে চলে যায়। পঞ্চম বলে আরও একটি ছক্কা হাঁকান। তা যে কোনওক্রমে বাউন্ডারি টপকেছে, তা মোটেও নয়। বরং অনায়াসে বাউন্ডারি টপকে গিয়েছে। নারিনের সেই নির্মম প্রহারে প্রথম দু'ওভারে সর্বাধিক রানের নিরিখে বিপিএলে ইতিহাস তৈরি করে কুমিল্লা।
তাতে অবশ্য ক্ষান্ত হননি কেকেআর তারকা। ছক্কা মেরে মাত্র ১৩ বলে অর্ধশতরান পূরণ করেন। যা বিপিএলের ইতিহাস তো বটেই, বাংলাদেশের মাটিতে দ্রুততম অর্ধশতরান। তারপর আরও একটি চার মারেন। শেষপর্যন্ত ১৬ বলে ৫৭ রান করে আউট হয়ে যান ক্যারিবিয়ান তারকা। ততক্ষণে অবশ্য ৭৯ রান তুলে ফেলেছে কুমিল্লা। ওভার হয়েছে মাত্র ৫.৪। ফলে বাকি রানটা তুলতে তেমন বেগ হতে হয়নি মইন আলিদের। ৪৩ বল বাকি থাকতেই সাত উইকেটে জিতে ফাইনালে উঠে যায় কুমিল্লা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নারিন। যিনি ভালো বলও করেছেন। কোনও উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২৪ রান দেন
OMGHBFUEBFIOEBV...
Brb, collecting our jaws from the floor! ????
???? WATCH THE FASTEST-EVER 50 IN THE HISTORY OF #BPL ON #FANCODE ???? https://t.co/zQb7mURAnc#BPLonFanCode #BBPL2022 @SunilPNarine74 pic.twitter.com/SJcxCojRg1
— FanCode (@FanCode) February 16, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)