ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চার ছক্কার ঝড়ে দলকে জেতালেন মইন আলী ও ডু প্লেসি, ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে অলআউট হওয়ার আগে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। ৩৮ বলের মোকাবেলায় তিনি হাঁকান তিনটি চার ও দুটি ছক্কা। এছাড়া দুটি করে চার-ছক্কা হাঁকিয়ে ২০ বলে ৩৩ রান করেন আকবর আলী।
৫০ রানে ৩ উইকেটের পতনের পর মিরাজ ও আকবরই ধরেছিলেন দলের হাল। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ৬১ রানের পার্টনারশিপ। কুমিল্লার পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন মঈন আলী ও শহিদুল ইসলাম।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই লিটন দাসকে হারায় কুমিল্লা। এরপর ক্রিজে এসে তাণ্ডব শুরু করেন সুনীল নারাইন। মাত্র ১৩ বলে অর্ধশতক হাঁকিয়ে গড়েন বিপিএলের দ্রুততম অর্ধশতকের রেকর্ড। পাওয়ারপ্লেরতেই সাজঘরে ফেরার আগে মাত্র ১৬ বলে করেন ৫৭ রান, হাঁকান পাঁচটি চার ও ছয়টি ছক্কা।
বিপিএলে পাওয়ারপ্লেতে কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এটি। নারাইনের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে কুমিল্লা জড়ো করে ৮৪ রান, যা বিপিএলে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।
নারাইনের বিদায়ের পর অধিনায়ক ইমরুল কায়েসকেও বিদায় নিতে হয় (২৪ বলে ২২ রান)। তবে দুই বিদেশি তারকা ফাফ ডু প্লেসি ও মঈন আলী দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
মারকুটে ব্যাটিং অব্যাহত রেখে দুজনে দলের জয় নিশ্চিত করেন ৪৯ বল ও ৭ উইকেট রেখে। মঈন ১৩ বলে তিন ছক্কা ও ২ চারে ৩০ এবং ডু প্লেসি ২৩ বলে দুই চার ও এক ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন। ১৪০ রানের বেশি লক্ষ্য তাড়ায় এটাই বিপিএলের দ্রুততম জয়ের (ওভারের দিক থেকে) কীর্তি।
সংক্ষিপ্ত স্কোর
টস : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৪৮/১০ (১৯.১ ওভার)
মিরাজ ৪৪, আকবর ৩৩, জাকির ২০, জ্যাকস ১৬, মৃত্যুঞ্জয় ১৫
মঈন ২০/৩, শহিদুল ৩৩/৩, মুস্তাফিজ ১৩/১
জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৪৯/৩ (১২.৫ ওভার)
নারাইন ৫৭, ইমরুল ২২, মঈন ৩০*, ডু প্লেসি ৩০*
হাওয়েল ১১/১, শরিফুল ৩১/১
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)