ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোহলিকে নিয়ে অন্য রকম মন্তব্য করলেন : রোহিত
গত কয়েক মাস ধরে নানা ভাবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিরাট। কখনও অধিনায়কত্ব নিয়ে বিতর্কে, কখনও বা ছন্দে না থাকার কারণে। বার বার করে আঙুল তোলা হচ্ছে একটা দিকে। মনে করিয়ে দেওয়া হচ্ছে, গত দু’বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে।
চতুর্দিক থেকে ভেসে আসা এই বাউন্সার এত দিন একাই সামলে আসছিলেন বিরাট। এ বার তিনি পাশে পেয়ে গেলেন তাঁর নতুন অধিনায়ককে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মা পরিষ্কার জানিয়ে দিলেন, বিরাটকে নিয়ে চারদিকে যে আলোচনা চলছে, তার শেষ চান তিনি। প্রচারমাধ্যমের কাছে ভারত অধিনায়কের বার্তা, আপনারা বিরাটকে নিয়ে কথা বন্ধ করুন। বিরাটকে একা থাকতে দিন।
গত দু’বছর ধরে সেঞ্চুরি খরা চলার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজ়েও রান পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। এই মুহূর্তে বিরাটকে নিয়ে কতটা চিন্তিত ভারতীয় শিবির? সতীর্থকে মানসিক ভাবে চাঙ্গা করতে অধিনায়ক রোহিতের ভূমিকাটাই বা এখন কী?
এই প্রশ্নের জবাবে রোহিতের দিক দিয়ে পাল্টা তির ধেয়ে আসে। প্রচারমাধ্যমের উদ্দেশে পরিষ্কার বলে দেন, ‘‘সব কথা শুরু হয় মিডিয়ার দিক দিয়েই।’’ এর পরে তাঁর পূর্বসূরির পাশে দাঁড়িয়ে রোহিত বলে চলেন, ‘‘প্রচারমাধ্যমে যদি বিরাট কোহলিকে নিয়ে কথা বলা বন্ধ হয়, তা হলে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাদের দিক দিয়ে কথা বলা বন্ধ করুন। দেখবেন, সব আগের মতো হয়ে যাবে।’
সে ভাবে রানের মধ্যে না থাকলেও বিরাট যে চাপে নেই, তা পরিষ্কার করে দিচ্ছেন রোহিত। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগের দিন বিরাট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলে গেলেন, ‘‘ও মানসিক ভাবে খুব ভাল জায়গায় আছে। এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বিরাট। ও ভালই জানে কী ভাবে চাপ সামলাতে হয়।’’ এর পরে সাংবাদিকদের উদ্দেশে রোহিতের বাক্যবাণ, ‘‘আমার মনে হয়, সব কিছু আপনাদের দিক থেকেই শুরু হয়। তাই আপনারা চুপ থাকলে সব কিছু ঠিক থাকবে।’’
দু’দিন ধরে ইডেনের অনুশীলনে নিজেকে ডুবিয়ে রেখেছেন বিরাট। এ দিন তাঁকে দেখা যায় তিনটে নেটে ব্যাটিং অনুশীলন করতে। প্রথমে পেস বোলারদের বিরুদ্ধে। পরে স্পিনারদের নিয়ে আলাদা করেও অনুশীলন করেন বিরাট। যেখানে বড় শট খেলতে দেখা যায় তাঁকে। বেশ কয়েকটা ছয়ও মারেন তিনি। যা দেখে মনে হতে পারে, নিজেকে ‘টি-টোয়েন্টি মোড’-এ নিয়েআসছেন বিরাট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)