ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৩ বিশ্বকাপের দল নিয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন: তামিম
এখনও ওয়ানডে না খেলা ইয়াসির আলী চৌধুরী ও নাসুম আহমেদ আবার ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন। ওয়ানডে স্কোয়াডে প্রথম ডাক পেলেন এবাদত হোসেন চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।
গতকাল দিনের অনেকটা সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাটিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন, প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আড্ডা মেরেছেন। তিনি এসেছিলেন মূলত এই ওয়ানডে দল নিয়ে নির্বাচক ও বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করতে। সে কাজের ফাঁকেই প্রেসবক্সে ঢুঁ মারেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, এ সিরিজ দিয়েই ২০২৩ বিশ্বকাপের দল ঘোছানো শুরু করেছেন তামিম। গতকাল নির্বাচক ও বিসিবি কর্তাদের সঙ্গে তার বৈঠকে সে ইঙ্গিত ছিল।
জিম্বাবুয়ে সফরের ১৭ জনের ওয়ানডে স্কোয়াড থেকে পারিবারিক কারণে সরে গিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই দল থেকে গতকাল ঘোষিত ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি সাতজন। নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন বাদ পড়েছেন। সাইফউদ্দিন নেই চোটের কারণে।
নাঈমের বাদ পড়ার পেছনে অনেকেই বিপিএলে তার বাজে ফর্মকে দায়ী করেছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও তেমনই ইঙ্গিত করলেন, ‘লম্বা সময় ফর্মে না থাকলে মানসিকভাবে হতাশা চলে আসে। এটা কাটানোর জন্য তাকে (নাঈম) সময় দেওয়া প্রয়োজন। আশা করছি দ্রুতই সে ফিরবে।’ তবে মোসাদ্দেক-মিঠুনদের বাদ পড়া নিয়ে কোনো আলোচনাই হয়নি বলে জানান মিনহাজুল।
এবাদত ও মাহমুদুল হাসান প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন টেস্টের পারফরম্যান্স দিয়ে। তাদের নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এবাদত আমাদের টেস্ট বোলার, ওকে আমরা ওয়ানডের জন্যও বিবেচনা করছি। আমাদের পেস বোলিং ইউনিটের সঙ্গে সে যেভাবে কাজ করছে তাতে ওরা উচ্ছ্বসিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)