ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএলে দল না পাওয়া বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী একাদশ প্রকাশ

২০২২ ফেব্রুয়ারি ১৫ ১৭:৫১:১০

আইপিএলে দল না পাওয়া বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী একাদশ প্রকাশ

এদিকে মেগা নিলাম থেকে দল পাননি ক্রিকেট বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। আর সেই ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। একাদশে রয়েছেন সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এছাড়াও গত আসরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান। যার হাত ধরেই ফাইনালে উঠেছিল কলকাতা। তবে গত আসরের আইপিএলে ব্যক্তিগতভাবে ভালো পারফর্মেন্স করতে পারেননি তিনি। এছাড়াও আইপিএলের এবারের আসরে থাকছেনা আইপিএলের প্রাণ সুরেশ রায়না।

ক্রিকইনফো প্রকাশিত আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের একাদশ :অ্যারন ফিঞ্চ, রহমতউল্লাহ গুরবাজ, সুরেশ রায়না, স্টিভেন স্মিথ, সৌরভ তিওয়ারি, ইয়ন মরগান, সাকিব আল হাসান, পীযূষ চাওলা, অমিত মিশ্রা, ইশান শর্মা, ধাওয়াল কুলকার্নি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ