ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতিভাবান ট্যাগে দলে শান্ত, পারফর্ম করে ও দলে থাকেনা ইমরুল
শুধু ম্যাচে গিয়ে পারফর্ম করতে পারছেন না এই ক্রিকেটার। তরুণ ক্রিকেটার হিসেবে শান্ত কিছুটা সুযোগ পেতে পারে। তবে সেই সুযোগটা নিশ্চয়ই বেঁধে দিতে হবে টিম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে, প্রতিভাবান ট্যাগ নিয়ে কোন ক্রিকেটার অবশ্যই পারফর্ম না করে জাতীয় দলে দিনের পর দিন খেলে যেতে পারে না।
কিন্তু বাংলাদেশ ক্রিকেটের নিয়মই যেন এটা কোন ক্রিকেটারের গায়ে প্রতিভাবান ট্যাগ লেগে গেলে তিনি দিনের পর দিন কোন জবাবদিহিতা ছাড়া জাতীয় দলে খেলে যান। ফলে ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করা অনেক ক্রিকেটারই সুযোগ পান না দলে। নিঃসন্দেহে কোন নির্দিষ্ট ক্রিকেটের প্রতি এ ধরনের আচরণ অন্যান্য ক্রিকেটারদের মনস্তাত্ত্বিকভাবে কষ্ট দেয়।
বিপিএলে শান্তর পারফরম্যান্স ছিল একেবারে যাচ্ছেতাই। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে এবারের বিপিএলে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেনি শান্ত। স্ট্রাইক রেট মাত্র ৯২ যা টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে কোনভাবেই যায় না। অথচ বাংলাদেশের ভবিষ্যৎ ওয়ানডে এবং t20 পরিকল্পনার অন্যতম অংশ এই নাজমুল হোসেন শান্ত।
অপরদিকে এবারের বিপিএল ইমরুল কায়েসের জন্য খুব একটা ভালো না গেলেও ঠিকই ৮০ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। অবশ্য এ বিপিএল এর আগে বিসিএলের ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে ছিলেন ইমরুল। এ ধরনের ধারাবাহিক পারফরম্যান্সের পরও নির্বাচকদের মন জয় করতে পারেনি ইমরুল।
খোদ অধিনায়ক তামিম ইকবাল কয়েকবার বলেছেন যে তিনি ইমরুলকে নিয়ে ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চান। ইমরুলের ধারাবাহিক পারফরম্যান্স এবং অধিনায়কের চাওয়ার পরও দলে ইমরুল এর জায়গা নেই। অপরদিকে প্রতিভাবান ট্যাগ নিয়ে অনেক ক্রিকেটারই দিনের পর দিন দলে খেলে যান।
ফলে তরুণ ক্রিকেটারদের জন্য এটি একটি ভুল সংকেত যাবে। তারা কি তখন পারফরম্যান্সের প্রতি খুব একটা জোর দেবে? নির্বাচকেরা কেনো অধিনায়কের চাওয়ার পরও ইমরুলকে দলে নিলোনা তা নির্বাচকেরাই ভালো বলতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)