ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : সাকিব আইপিএলে দল না পাওয়ায় গাঙ্গুলির সঙ্গে কথা বলতে ভারত যাচ্ছেন পাপন
এই জমজমাট অবস্থার মাঝেও দেশের ক্রিকেটে সবচেয়ে আলোড়িত ইস্যু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে সাকিব আল হাসানের দল না পাওয়া। শনি ও রোববার দুই দিন মিলে হওয়া আইপিএলের মেগা নিলামে, দুইবার নাম উঠলেও কেউ কেনেনি সাকিবকে।
দেশের সেরা ক্রিকেটার ও টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা সাকিবের প্রথমবারের মতো আইপিএল নিলামে অবিক্রীত থেকে যাওয়ার খবরে শুধু ভক্ত-সমর্থকরাই হতাশ নন, এ বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে বিসিবিতেও। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিও এটিকে বড় করে দেখছেন।
যে কারণে এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলতে চান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর তাই আগামী ২০ ফেব্রুয়ারি (রোববার) এক অনানুষ্ঠানিক সফরে কলকাতায় যাচ্ছেন তিনি। যেখানে তার সফরসঙ্গী হচ্ছেন প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনও।
কোনো ক্রিকেটারের আইপিএল তথা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাওয়া বা না পাওয়ার বিষয়টি কোনোভাবেই ক্রিকেট বোর্ডের নজরদারি বা খবরদারির বিষয় নয়। তাই স্পর্শকাতর ইস্যুটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করছে না বিসিবি। বরং রাখছে পূর্ণ গোপনীয়তা।
তবে বিসিবির সর্বোচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাকিবের ইস্যুতে কথা বলার জন্য আগামী ২০ ফেব্রুয়ারি কলকাতা যাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন। জানা গেছে, তারা সৌরভ গাঙ্গুলির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবেন এবং সেখানে সাকিবের ইস্যুটি আলোচনা হবে বলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)