ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটা কি খেলে ফেলেছেন রুবেল
অবশ্য বাংলাদেশে বয়স ৩০ পার হলেই আস্তে আস্তে যে কোন ক্রিকেটার কে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়। দিনের-পর-দিন পারফর্ম করেও জাতীয় দলে ডাক পান্না ইমরুল কিংবা বছরের পর বছর জাতীয় লিগের শীর্ষ রান স্কোরার হয়েও বিবেচনার বাইরে ছিলেন তুষার ইমরান।
বাতিলের খাতায় পড়া ক্রিকেটারদের এই লিস্টে কি তাহলে নতুন নাম রুবেল হোসেন। একসময় বাংলাদেশ ক্রিকেটের দ্রুততম বোলার খ্যাত রুবেল বেশ কয়েকদিন ধরেই জাতীয় দলের বাইরে। বিশ্বকাপ দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে যায় রুবেল। পরবর্তীতে রুবেলকে বিবেচনায় রাখেন না নির্বাচকরা। এ বিপিএলে রুবেলকে নতুন রূপে দেখা গিয়েছে খুব বেশি উইকেট না পেলেও, পাঁচ বছর আগের সেই রুবেলের দেখা পাওয়া গিয়েছে। গতি কিছুটা বেড়েছে পাশাপাশি নতুন বল থেকে সুইং আদায় করতে ও দেখা গিয়েছে এ পেস বোলারকে।
বর্তমানে আগের চেয়ে নির্বাচকদের কাছে বিকল্প ক্রিকেটার রয়েছে অনেক বেশি। ফলে নিশ্চয়ই রুবেলকে দলে আসতে আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এবং পারফরমেন্সের গ্রাফও আগের চেয়ে উপরে থাকতে হবে। কিন্তু কোনো কারণে নির্বাচকরা যদি তাকে বাতিলের খাতায় ফেলে দেয় তাহলে রুবেল যাই করুক না কেনো সেটা দলে ফেরার জন্য যথেষ্ট হবে না। বিশ্ব ক্রিকেটে যেখানে ৩৫ বছর বয়সে অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন, সেখানে বয়স ৩০ পার করলেই কেনো বাংলাদেশে ক্রিকেটারদের বাতিলের খাতায় ফেলে দেওয়া হবে।
বাংলাদেশ ক্রিকেটকে বেশ লম্বা সময় ধরে সার্ভিস দিয়েছেন রুবেল, নিজের ক্যারিয়ারে দেশকে অনেক কিছুই দিয়েছেন এই পেস বোলার। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলে নিশ্চয়ই জাতীয় দলে ফেরা তার প্রাপ্য। নির্বাচকরা রুবেলকে বয়স দিয়ে নয় পারফরম্যান্স দিয়ে বিচার করবে দিনশেষে এটাই আশা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)