ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাঈমকে দল থেকে বাদ দেওয়ার কারন জানালেন : নান্নু
দীর্ঘ সময় ধরে ওপেনিং সমস্যায় ভুগছে দেশের ক্রিকেট। তামিমের সঙ্গীর খোঁজে ইমরুল কায়েসের পরে, এনামুল হক বিজয়, সৌম্য সরকার এবং লিটন দাস কেউই দিতে পারছিলেন আস্থার প্রতিদান। গেল কয়েক মাস পরীক্ষা নিরীক্ষায় ছিলেন নাঈম শেখ। টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত সুযোগ পেলেও, ওয়ানডেতে খেলেছেন মাত্র দুই ম্যাচ।
এদিকে বিপিএলে তার বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তাকে ফর্মে ফিরে আসার সময় দিতে চান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সোমবার আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা শেষে নাঈমের বাদ পড়া প্রসঙ্গে নান্নু বলেন,
‘একজন ক্রিকেটার যখন অধারাবাহিক হয়ে পড়েন, তখন তার মধ্যে হতাশা কাজ করে। আমরা নাঈমকে ফর্মে ফিরে আসার সময় দিতে চাই।’ আফগান সিরিজে বাদ পড়লেও চোখের অন্তরালে যাচ্ছেন না নাঈম। তিনি সবসময় নজরে থাকবেন বলেও জানান নান্নু।
জাতীয় দলের হয়ে নাঈম এখন পর্যন্ত দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। লাল-সবুজ জার্সিতে ২০২০ সালে অভিষেক হয় নাঈমের। সে ম্যাচে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিং নৈপুণ্যে মিডল অর্ডারে থাকা নাঈমকে ব্যাট করতে নামতে হয়নি। এরপর গত বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিমের সঙ্গে ওপেনের সুযোগ পান তিনি। সেখানে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন নাঈম।
এদিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম বিপিএলে ছিলেন একেবারে নিষ্প্রভ। ৭ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন মাত্র ৫০ রান। সর্বোচ্চ রানের ইনিংস ১৫। দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন মাত্র দুই ম্যাচে। নাঈম তার জায়গা হারালেও দলে নতুন করে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয়, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)