ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জয়ের জন্য শেষ ১২ বল থেকে কুমিল্লার প্রয়োজন

২০২২ ফেব্রুয়ারি ১৪ ২০:৫৩:০৪

জয়ের জন্য শেষ ১২ বল থেকে কুমিল্লার প্রয়োজন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ব্যাট হাতে বরিশালের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে মাত্র ৩৮ বলে আসে ৫৮ রান। ২২ রান করে আউট হন ক্রিস গেইল।

গেইল আউট হলেও রানের চাকা সচল রাখেন মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্ত। একপর্যায়ে বরিশালের সংগ্রহ ছিল এক উইকেটে ৮৪ রান। কিন্তু দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করা মুনিম আউট হলে ব্যাটিং ধসে পড়ে বরিশাল।

ইনিংসের বাকি সময়ে বরিশালের কেউই বড় ও ঝড়ো ইনিংস খেলতে পারেননি। যার ফলে বড় সংগ্রহ পেতে ব্যর্থ হয় তারা। জিয়াউর রহমান ও ডোয়াইন ব্রাভো উভয়ই ১৭ রান করেন। শান্ত ১৩ ও নুরুল হাসান সোহান ১১ রানের ইনিংস খেলেন। উড়ন্ত ফর্মে থাকা সাকিব ১ রানে রান আউট হন।

কুমিল্লার সফলতম বোলার ছিলেন শহিদুল ইসলাম। তিনি একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া মঈন আলী দুটি এবং তানভীর ইসলাম ও সুনীল নারাইন একটি করে উইকেট নেন।

বরিশালের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখার সময় কুমিল্লার সংগ্রহ ১৮ ওভার শেষে৪ উইকেটে১২২ রান। জয়ের জন্য শেষ ১২ বল থেকে কুমিল্লার প্রয়োজন ২২ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ