ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএলে নতুন পরিচয়ে তামিম
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বিপিএলের এলিমিনেটর ম্যাচ। যেখানে লড়ছে রাউন্ড রবিন লিগে তৃতীয়-চতুর্থ হওয়া দুই দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। আগে ব্যাট করে চট্টগ্রাম দাঁড় করিয়েছে ১৮৯ রানের বড় সংগ্রহ। বিপরীতে জবাবটা শক্ত হাতেই দিচ্ছে খুলনা।
খুলনার ইনিংসের পাওয়ার প্লে শেষে টিভি ক্যামেরা ধরা হয় ধারাভাষ্য কক্ষের দিকে। তখন দেখা যায় জিম্বাবুইয়ান ধারাভাষ্যকার এড রেইন্সফোর্ডের সঙ্গে মাইক হাতে কথা বলছেন বাংলাদেশের তারকা ব্যাটার ও ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। যা সবার কাছেই চমক হিসেবে আসে।
তখন তামিমকে নিজের ব্যাটিং সম্পর্কে কথা বলতে শোনা যায়। পাশাপাশি মাঠে ব্যাট করতে থাকা কাছের বন্ধু মুশফিকুর রহিম সম্পর্কেও। খানিক পরে ধারাভাষ্যে আসেন আতহার আলি খান। তিনি জানান, তামিম তার অন্যতম পছন্দের খেলোয়াড়। জবাবে অগ্রজ আতহারকে নিজের অন্যতম প্রিয় ব্যক্তি হিসেবে মন্তব্য করেন তামিম।
প্রায় ৬ ওভারের মতো টানা ধারাভাষ্য দেন তামিম। এরপর তিনি আসেন প্রেসবক্সেও। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিজের নতুন তবে অস্থায়ী পরিচয় নিয়ে হালকা খুনসুটিও হয় তামিমের। প্রেসবক্সে কিছু সময় কাটিয়ে চলে যান দেশসেরা এ ওপেনার।
উল্লেখ্য, রাউন্ড রবিন লিগে তার চেয়ে বেশি রান করতে পারেনি আর কেউ। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া এক ম্যাচ বাদে বাকি ৯টিতে ব্যাট করে ৪ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৪০৭ রান করেছেন তামিম। এছাড়া বিপিএল ইতিহাসেরও সর্বোচ্চ রানসংগ্রাহক এ বাঁহাতি ব্যাটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)