ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিব ও মুজিবকে নিয়ে চলছে বিশেষ পরিকল্পনা
তাদের ভাবনায় অবশ্য ভীতি নেই, আছে মুজিব-সাকিবের জন্য পরিকল্পনা। সাকিব তো বল হাতে বরাবরই দুর্দান্ত। এবার বিপিএলেও শুরু থেকে ভালো বোলিং করছেন। আফগানিস্তান জাতীয় দলের সিরিজ শেষে মুজিব যোগ দেওয়ার পর বরিশালের বোলিং আক্রমণের চেহারাই বদলে যায়।
দুজনে মিলে ম্যাচের পর ম্যাচ চেপে ধরছেন প্রতিপক্ষের ব্যাটিং, যে ফাঁস আলগা করা কঠিন হয়ে উঠছে পরে। মুজিব দলে যোগ দেওয়ার পর কোনো ম্যাচ হারেনি বরিশাল। ওভারপ্রতি রান দেওয়ার হার দুজনেরই অবিশ্বাস্য। সাকিব ৯ ম্যাচে ১৫ শিকার ধরেছেন ওভারপ্রতি মাত্র ৪.৯৫ রান দিয়ে।
মুজিবের উইকেট ৬ ম্যাচে ৬টি, রান দিয়েছেন গড়ে প্রতি ওভারে ৫.২৫ করে। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠতে হলে এই দুজনের চ্যালেঞ্জ জিততে হবে কুমিল্লাকে। দুই দলের আগের দুই লড়াইয়ের প্রথমটিতে ছিলেন না মুজিব। সেই ম্যাচে সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট।
দ্বিতীয় লড়াইয়ে সাকিব আবার ২ উইকেট নেন আরও ৫ রান কম দিয়ে। ৪ ওভারে মুজিব দেন মাত্র ২৭ রান। প্রথম কোয়ালিফায়ারে সোমবার কুমিল্লা এই দুজনে মুখোমুখি হবে আবার। ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুমিল্লার পরামর্শক স্টিভ রোডস শুরুতে মজা করলেন বটে, পরে জানালেন তাদের পরিকল্পনা।
“আমরা ওদেরকে ওভারে ছয় ছক্কায় উড়িয়ে দেব (হাসি)। মুজিব দারুণ বোলার, সাকিবও খুব ভালো। কাজটা কঠিন তাদের বিপক্ষে। তবে আমরা নেতিবাচক মানসিকতা নিয়ে নামব না। সব ক্রিকেটার, সব বোলারের সামনেই ইতিবাচক থাকব।
রান তোলার চেষ্টা করব।” “ওদেরকে স্রেফ রক্ষণাত্মক খেলে যাওয়াটা কাজের কিছু হবে না। ৮ ওভার নষ্ট হবে তাহলে। তারা দারুণ মানসম্পন্ন স্পিনার, জানে আমরা কী করতে চাইব। আশা করি, আমরা এই দুই বোলারকে ঠিকঠাক সামলাতে পারব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)