ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকেট বিশ্বে ভাইরাল স্মিথের কয়েক সেকেন্ডের ভিডিও,বিপাকে স্মিথ ভিডিওসহ
আর মূলত এই ছক্কা বাঁচানোর জন্যই হার বেঁচে যায় অস্ট্রেলিয়ার, তবে বাঁচতে পারেননি স্মিথ নিজে। চোট লেগে ছিটকে গেছেন পুরো সিরিজ থেকে। সিডনিতে এদিন ১৬৫ রানের লক্ষ্যে ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে মাহিশ থিকশানা মিড উইকেটের দিকে বল মারেন।
সেখানে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের মাথায় অনেকটাই ওপর দিয়েই বল চলে যাচ্ছিল বাউন্ডারির বাইরে। তবে স্মিথ বল বাঁচাতে প্রায় বাজপাখির মতো লাফ দেন। শূন্যেই বল ধরে তা আবার বাউন্ডারির ভিতরেও ছুড়ে দেন। আর এই গোটা প্রক্রিয়াতেই আহত হন তিনি।
বেশ উঁচু থেকে সজোরে মাটিতে আছড়ে পড়ায় মাথায় আঘাত পান অজি তারকা। মাথা ধরেই তাঁকে মাঠে তাঁকে ব্যথায় কাতরাতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম আসে এবং মাঠ ছাড়তে বাধ্য হন স্মিথ। ম্যাচের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয় স্টিভ স্মিথ গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলে, ‘স্টিভ স্মিথের কনকাশন রয়েছে এবং পরবর্তী কয়েক দিনের জন্য় ওকে অল্পকিছু নিয়মনীতি মেনে চলতে হবে। এর ফলে ওর পুরোপুরি সুস্থ হতে ছয় থেকে সাত দিন সময়। তাই বাকি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে আর ওর মাঠে নামা হবে না।’ স্মিথের দুরন্ত প্রয়াশ সত্ত্বেও তাঁর পা লাফ দেওয়ার আগে বাউন্ডারি লাইনে টাচ করায়, থিকশানার শটটি ছয় বলেই গণ্য করা হয়।
তবে ম্যাচে তিন উইকেট নেওয়ার পর সুভার ওভারেও দুর্ধর্ষ বোলিং করেন জোস হ্যাজেলউড। তিনি মাত্র পাঁচ রান খরচ করেন। জবাবে স্টইনিস পরপর দুই বলে চার মেরে, তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে দেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিরা আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)