ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএল নিলামে : টাকার বস্তা দিয়ে ইনজুরির বস্তা কিনলো মুম্বাই ইন্ডিয়ান্স
নিলামে তাঁকে দলে নিতে মুম্বইকে লড়াই করতে হয়েছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। প্রথমে মুম্বইয়ের সঙ্গে দরাদরি শুরু হয় রাজস্থানের। আর্চারের দাম পাঁচ কোটি টাকায় পৌঁছতে আসরে নামে হায়দরাবাদও। চোটের জন্য এবারের আইপিএলে আর্চারকে পাওয়া যাবে না, জানা ছিল ফ্র্যাঞ্চাইজিগুলির। তা সত্ত্বেও ইংল্যান্ডের ফাস্ট বোলারকে দলে নিতে মরিয়া ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি।
গত ডিসেম্বরে ডান হাতের কনুইয়ে অস্ত্রোপচার হলেও আইপিএলের জন্য নাম নথিভুক্ত করেন আর্চার। নিজের নূন্যতম দাম রাখেন দু’কোটি টাকা। চোটের জেরেই দশ ক্রিকেটারের মার্কি তালিকায় জায়গা হয়নি তাঁর। কারণ, আইপিএল শেষ হওয়ার আগে মাঠে ফেরার সম্ভাবনা প্রায় নেই। সব ঠিক থাকলে ২০২৩ এবং ২০২৪-এর আইপিএলে পাওয়া যাবে তাঁকে। সে কথা মাথায় রেখেই নিলামের তালিকায় আর্চারের নাম রাখতে বিসিসিআইকে অনুরোধ করে ইসিবি।
নিয়ম অনুযায়ী, আগামী আইপিএলে আর্চারের কোনও পরিবর্ত পাবে না মুম্বই ইন্ডিয়ান্স। কারণ, তাঁর চোটের কথা জেনেই দলে নিয়েছে তারা। সম্ভবত, পরের দু’বছরের কথা মাথায় রেখেই এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলারকে কিনেছে মুম্বই। মূলত ভবিষ্যতের লগ্নি হিসেবে তাঁকে দেখা হচ্ছে। সুস্থ আর্চারকে বিপক্ষে দেখার থেকে দলের সাজঘরে বসে থাকতে দেখাও হয়তো স্বস্তির।
চোটের জন্য ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ইংল্যান্ড পায়নি আর্চারকে। গত আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়েও খেলতে পারেননি। টি২০ বিশ্বকাপে তাঁকে ছাড়াই নামতে হয়েছিল অইন মর্গ্যানদের। অ্যাশেজেও ছিলেন না আর্চার। ২০২১-এর মার্চ মাসে ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলার পর থেকে আর মাঠে নামতে দেখা যায়নি তাঁকে। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন আর্চার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)