ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিলাম শেষ ; আইপিএল থেকে অবিশ্বাস্য এক সংবাদ পেলেন সাকিব
বেঙ্গালুরুতে নিলামের শেষ দিনের শেষ ধাপ ‘অ্যাকসিলারেটেড অকশন।’ এই ধাপের দ্বিতীয় পর্বে অবিক্রিত ক্রিকেটার ও বাকি থাকা অন্য ক্রিকেটারদের মধ্যে যাদের প্রতি ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ আছে, তাদের তালিকা নিয়ে আবার নাম তোলা হয়। এখানে দ্বিতীয় নামটিই ওঠে সাকিবের।
ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে এই তালিকা পাওয়া বলে এবার তার দল পাওয়ার বাস্তব সম্ভাবনাই ছিল। কিন্তু ২ কোটি ভিত্তিমূল্যের ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
২০১০ আসরের পর তাই প্রথমবার আইপিএলের নিলাম থেকে হতাশ হতে হলো সাকিবকে। এখন তার খেলার সুযোগ আছে কেবল চোট বা অন্য কোনো কারণে কেউ অনুপস্থিত থাকলে সেই ক্রিকেটারের বদলি হিসেবে।
বাংলাদেশের লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নামই ওঠেনি নিলামে। নিলাম থেকে আইপিএলে এবার তাই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। নিলামের প্রথম দিনে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে বাঁহাতি পেসারকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
সাকিব এখন ব্যস্ত বিপিএলে। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সোমবার তিনি ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। এই ম্যাচের আগে টানা ৫ খেলায় ম্যান অব দা ম্যাচ হয়ে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড। এই পারফরম্যান্সের প্রভাব যে আইপিএল নিলামের টেবিলে পড়েনি, সেটি এখন স্পষ্টই।
গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বাজে পারফরম্যান্সই হয়তো কাল হলো তার। ৮ ম্যাচ খেলে মাত্র ৯.৪০ গড় ও ৯৭.৯১ স্ট্রাইক রেটে রান করেছিলেন মোট ৪৭, উইকেট নিয়েছিলেন স্রেফ ৪টি।
সাকিব দল না পেলেও প্রথম দফায় অবিক্রিতদের মধ্যে দ্বিতীয় দফায় দল পাওয়া উল্লেখযোগ্য নাম ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, অ্যালেক্স হেলস ও ক্রিস জর্ডান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)