ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলে সাকিব দল না পাওয়ার কারণ হিসেবে গোপন তথ্য ফাঁস করলেন জিয়া
চলতি বিপিএলে সাকিবের অধীনে জিয়া খেলছে ফরচুন বরিশালে। টানা পাঁচ ম্যাচে ম্যাচ সেরা হয়ে বিশ্বরেকর্ড গড়া সাকিব দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে রেখে নিয়ে এসেছেন প্রথম কোয়ালিফায়ারে।
অতিমানবীয় সাকিবকে কাছ থেকে দেখা জিয়া বুঝে উঠতে পারছেন না, এমন ক্রিকেটার কী করে আইপিএলের নিলামে অবিক্রিত থাকেন। জিয়া ভেবেছিলেন, এবার চড়া দামে বিক্রি হবেন সাকিব।
তিনি বলেন, ‘আমি মনে করেছিলাম সাকিব এবারের আইপিএলে খুব বড় অঙ্কের পারিশ্রমিক পাবে। সাকিবের দল না পাওয়ার কোনো কারণ নেই। কেন যে এমন হল… আসলে আমিও একটু অবাক হয়েছি।’
আইপিএল চলাকালে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার নিশ্চয়তা না দিলেও বিসিবি বিসিসিআইকে জানিয়েছিল, প্রোটিয়া টেস্টের কারণে সাকিব আইপিএলের শুরুতে থাকবেন না। আবার আইপিএলের শেষাংশে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলবে সাকিব, যেখানে সাকিবের অংশ নেওয়ার কথা রয়েছে।
জিয়া মনে করেন, ন্যাশনাল কমিটমেন্টের কারণেই সাকিব অবিক্রিত থাকতে পারেন। তিনি বলেন, ‘একটা জিনিস হতে পারে- এই সময়ে তো আমাদের টেস্ট সিরিজ আছে। তখন সাকিব কতটুকু অ্যাভেইলেবল থাকবে, আইপিএল যেহেতু বড় আসর, সাকিব কয়টা ম্যাচ খেলতে পারবে.. হয়ত এটা একটা কারণ হতে পারে।‘
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)