ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : নিলাম শেষ হওয়ার আগেই ফাঁস হয়ে গেলো সাকিবের দল না পাওয়ার আসল কারন
তবে এই প্রথমবার আইপিএলের নিলামে কোনো দল বিশ্বসেরা অলরাউন্ডার কে নিতে আগ্রহ প্রকাশ করেনি। এর যুক্তিসঙ্গত কারণ কি হতে পারে? সাকিবের সাম্প্রতিক ফ্রম এক অর্থে অসাধারণ। বিপিএলের টানা পাঁচ ম্যাচে ব্যাক-টু-ব্যাক ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে নতুন রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার।
এই পাঁচ ম্যাচে তিনটিতেই করেছেন হাফ সেঞ্চুরি, এই পাঁচ ম্যাচের মধ্যে তার সর্বনিম্ন স্কোর ছিল ১৯ বলে ৩৮। এছাড়া বিপিএলের ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন সাকিব। একটি নির্দিষ্ট ক্রিকেটারের পক্ষে কি এর চেয়ে বেশি পারফর্ম করা সম্ভব? বোধহয় না। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে যেখানে আইপিএল দলগুলোর সাকিবকে নিয়ে এক ধরনের হুলুস্থুল কাণ্ড করার কথা, সেখানে ব্যাপারটি ঘটল সম্পূর্ণ উল্টো সাকিবকে নিতে একটি দলও আগ্রহ প্রকাশ করলো না। সাকিব থেকে অনেক অনেক পিছিয়ে থাকা ওয়ানিদু হাসারাঙ্গাকে নিতে যেখানে দলগুলো প্রতিযোগিতায় নেমে পড়েন সেখানে সাকিবের প্রতি কেনো নজরও যায়নি কোনো দলের।
সাকিবের দল না পাওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের টাইট সিডিউল। আইপিএলের শুরুর সময় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট থেকে নিজের নাম আইপিএল এর জন্য প্রত্যাহার করলেও ওয়ানডে ঠিকই খেলবেন সাকিব। শুধু তাই নয় আইপিএলের শেষেও লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে রয়েছেন যা খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।
ফলে আইপিএল শেষ হওয়ার অনেক আগেই দল ছাড়তে হবে সাকিবকে। হয়তোবা এই চিন্তা ভাবনা করেই সাকিবকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো দল। তবে কারণ যাই হোক এই ধরনের সাম্প্রতিক ফর্ম এর পরও সাকিবের দল না পাওয়াটা সত্যিই বিস্ময় জনক।তবে এখানে একটি কথা স্পষ্ট সাকিব অনেক আগেই নিজেকে বিশ্বসেরা হিসেবে প্রমাণ করে দিয়েছেন। এখন কাউকে তার প্রমাণ করার কিছু নেই, আইপিএলের খেলা কিংবা না খেলা নিশ্চয়ই সাকিবের যে উচ্চতা সেটা কমাতে কিংবা বাড়াতে পারবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)