ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএল নিলামে অধপতন : ৯ কোটির ক্রিকেটার দাম পেলো মাত ৯০ লাখ
২০২১ সালের আসরের আগে নিলাম থেকে অন্য দলগুলোর সঙ্গে কাড়াকাড়ি করেই গোথামকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। সেজন্য তাদের খরচ হয় সোয়া ৯ কোটি রুপি। যা ছিল অনভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড।
কিন্তু এতো দাম দিয়ে কিনেও গোথামকে খুব বেশি ম্যাচ খেলায়নি চেন্নাই। আর এবারের মেগা নিলামে তার জন্য আগ্রহই দেখায়নি দলটি।
রোববার নিলামের দ্বিতীয় দিন ৫০ লাখ ভিত্তিমূল্যে শুরু হয় গোথামের জন্য বিডিং। প্রথম ডাক দেয় লখনৌ সুপারজায়ান্টস। তাদের সঙ্গে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিট্যালস। তবে বেশি দূর এগোয়নি এই হাঁকডাক।
শেষ পর্যন্ত ৯০ লাখের বিনিময়েই গত আসরের সোয়া ৯ কোটির গোথামকে পেয়ে যায় লখনৌ। এছাড়া অনভিষিক্ত হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ডও হাতছাড়া হয়েছে গোথামের। এবারের মেগা নিলামে ১০ কোটিতে বিক্রি হয়েছেন অনভিষিক্ত পেসার আভেশ খান।
মেগা নিলামের দ্বিতীয় দিন সবচেয়ে বেশি কাড়াকাড়ি হয়েছে ইংল্যান্ডের ব্যাটার লিয়াম লিভিংস্টোনকে নিয়ে। পাঁচ দলের টানাটানির পর সাড়ে ১১ কোটিতে এই মারকুটে ব্যাটারকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ দাম পেলেন লিভিংস্টোন।
এদিকে অবাক করার মতো বিষয় হলো, দ্বিতীয় দিন নিলামে অবিক্রীত থেকে গেছেন মার্নাস লাবুশেন, অ্যারন ফিঞ্চ, ইয়ন মরগ্যান, ডেভিড মালান, ইশ সোধি, জিমি নিশাম, ক্রিস জর্ডান, পিয়ুশ চাওলারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি