ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অদ্ভুত এক কারনে আইপিএলে খেলতে চান না : তাসকিন
চলতি মাসের শেষের দিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন তাসকিন। আইপিএলে দল পাওয়া নিয়ে খুব একটা আশাবাদী না হলেও এই স্পিড স্টার জানিয়েছেন, দল পেলে তিনি খুশি হবেন।
তাসকিন বলেন, 'আসলে সত্যি কথা বলতে আমার এটা (আইপিএল) নিয়ে কোনো আশা নাই। সামনে আমাদের (জাতীয় দল) অনেক খেলা আছে। যেহেতু টেস্ট খেলা আছে, খেলার সুযোগও কম। পাইলে ভালো লাগতো। যেহেতু টেস্ট খেলা আছে, পাওয়ার চান্স অনেক কম। সাকিব ভাই-মোস্তাফিজ দল পাবে। যদি না ও পারে, তারা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।'
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই সিলেট সানরাইজার্সের হয়ে খেলেছেন তাসকিন। কিন্তু আসরের মাঝপথে এসে চোটে পড়েছেন তিনি। এরফলে বিপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন এই পেসার। চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি।
নিজের চোট প্রসঙ্গে তাসকিন বলেন, 'আজকে বোলিং করলাম, সম্পূর্ণ রান আপ-শর্ট রান আপ সব মিলিয়ে প্রায় ছয় ওভার। রানিং-জিম, রিহ্যাব প্ল্যান অনুযায়ী আগাচ্ছি। আমাদের ট্রেইনার এবং ফিজিওর অধীনে আমি কাজ করছি। সবসময় আমার সাথে যোগাযোগ রাখছেন। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আশা করছি, আফগানিস্তান সিরিজ নিয়ে শঙ্কা হবে না।'
চোটে পড়ার আগে বিপিএলের এবারের আসরে সিলেটের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন তাসকিন। যেখানে বল হাতে ৫ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি