ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রশিদ খান ও মোহাম্মদ নবিকে ছাড়াই বাংলাদেশে এলো আফগানিস্তান দল
নিজেদের দুই তারকা খেলোয়াড়কে ছাড়াই বাংলাদেশে এসেছে আফগান দল। শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারা। তবে ঢাকায়ই অবস্থান করবে না।
রাজধানীর একটি হোটেলে রাতটুকু কাটিয়েছে তারা। আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে চলে যাবে আফগান বহরটি।। সেখানেই ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাদের কন্ডিশনিং ক্যাম্প। এরপর তারা যাবে চট্টগ্রামে।
তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির লড়াই শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে চট্টগ্রামে। সেই সিরিজের আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতেই মূলত আগেভাগে বাংলাদেশে চলে এসেছে আফগানিস্তান।
দলের সঙ্গে না এলেও রশিদ ও নবি ওয়ানডে সিরিজের আগেই আসবেন বাংলাদেশে। তাদের আগমনের সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। সরাসরি দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেওয়ার কথা রয়েছে এ দুই তারকা ক্রিকেটারের।
আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি
প্রথম ওয়ানডে - ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে - ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে - ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
প্রথম টি২০ - ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি২০ - ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি