ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা পেয়ে সবাইকে ছিটকে দেওয়ার পর যা বললেন ইশান কিষাণ
২ কোটি টাকার বেস প্রাইস ছিল ইশান কিষানের জন্য। তার পর সেই অঙ্ক ১৫ কোটি ছাড়িয়ে যায়। যুবরাজ সিং-এর পর দ্বিতীয় ভারতীয় প্লেয়ার হিসেবে নিলামে এত বেশি দাম উঠল ইশান কিষাণের জন্য। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান নাম দিল্লি ক্যাপিটাসল) ১৬ কোটি দিয়ে কিনেছিল যুবিকে। তার পর আইপিএল নিলামে ১৫.২৫ কোটিতে কোনও ভারতীয় প্লেয়ারকে কেনা হল।
ইশানই প্রথম উইকেটকিপার, যাঁকে কিনতে এত বেশি টাকা খরচ করা হল। আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামী কিপার এখন ইশান। এই প্রথম বার নিলামে মুম্বই ইন্ডিয়ান্স কোনও প্লেয়ারের জন্য ১০ কোটির বেশি দর হাঁকল।
ফের মুম্বইয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত ইশান। নিজেও হয়তো ভাবেননি তাঁর জন্য এত দর উঠবে। মুম্বইয়ের তরফে ইশানের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘মুম্বইতে আবার ফিরতে পেরে আমি খুব খুশি। পরিবারের সদস্যের মতোই সকলে আমাকে আগলে রাখে। আমি আশা করব, সেই দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে। ’
আইপিএলের দামি প্লেয়ারদের তালিকায় চারে ঢুকে পড়লেন ইশান কিষাণ। এই তালিকায় ক্রিস মরিস শীর্ষে রয়েছেন। গত বছর তাঁকে ১৬.২৫ কোটি দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। যুবিকে ১৬ কোটিতে কিনেছিল দিল্লি। কেকেআর প্যাট কামিন্সকে কিনেছিল ১৫.৫০ কোটিতে। আর ইশানকে কেনা হল ১৫.২৫ কোটিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি