ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএল নিলাম : গত বছরের ২০ লাখের ক্রিকেটার এবার বিক্রি হলো অবিশ্বাস্য মূল্যে
কখনও বিহু নেচে, কখনও অদ্ভূত ভঙ্গিতে বল করে গত বার নজর কেড়েছিলেন রিয়ান প্রয়াগ। তবে পারফরম্যান্স যে আহামরি ছিল, এমনটা নয়। তবে সেই প্লেয়ারই এ বার এক লাফে কোটিপতি হয়ে গেলেন। ৩ কোটি ৮০ লক্ষ টাকাতে তাঁকে ফের দলে ফেরাল রাজস্থান রয়্যালসই।
গত বছর ২০ লক্ষ টাকাতে তাঁকে কিনেছিল রাজস্থান। এ বার রিয়ান পরাগের বেসপ্রাইস রাখা হয়েছিল ৩০ লক্ষ টাকা। সেখান থেকে তিনি পেলেন ৩ কোটি ৮০ লক্ষ টাকা। তবে রিয়ানকে পেতে নিলামে আগ্রহ দেখিয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস-ও। লড়াই নেমেছিল গুজরাট টাইটানসও। তবে অসমের ২০ বছরের তরুণকে ধরে রাখল রাজস্থান রয়্যালস।
গত বছর রিয়ান পরাগ ১১ ম্যাচ খেলে মাত্র ৯৩ রান করেছিলেন। সর্বোচ্চ রান ২৫। স্ট্রাইকরেট ১১২.০৪। পাশাপাশি ৬.১ ওভার বল করে ৭৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। নতুন বছর নতুন চ্যালেঞ্জ রিয়ান পরাগের সামনে। এই বছর তাঁর দাম এক লাফে বেড়ে যাওয়ায়, দায়িত্ব এবং তাঁকে ঘিরে প্রত্যাশা কিন্তু অনেকটাই বেড়ে গেল। রিয়ান কি পারবে এ বার নিজেকে প্রমাণ করে সকলের প্রত্যাশা পূরণ করতে!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি