ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএল নিলাম : টি-২০র দুই সেরা অল-রাউন্ডার সাকিব ও মোহাম্মদ নবীর সর্বশেষ সংবাদ

২০২২ ফেব্রুয়ারি ১২ ১৭:৪১:১৯

আইপিএল নিলাম : টি-২০র দুই সেরা অল-রাউন্ডার সাকিব ও মোহাম্মদ নবীর সর্বশেষ সংবাদ

নিলামে অল–রাউন্ডার ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে, ২০১৮ ও ২০১৯ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ এবং সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা অভিজ্ঞ সাকিবকে নিলামে তোলা হলে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে সঞ্চালক হতাশা নিয়ে আনসোল্ড ঘোষণা করেন।

৯ আসরে সাকিব ব্যাট হাতে ৭১ ম্যাচে করেছেন ৭৯৩ রান, রয়েছে দুটি ফিফটি। ওভার প্রতি ৭.৪৩ ইকনোমিতে রান দিয়ে নেন ৬৩টি উইকেটও।

অন্যদিকে মোহাম্মদ নবীরও একই অবস্থা। ২০১৭ সাল থেকে টানা ৫টি আসর খেললেও এবার কোনও আগ্রহ ছিল না তাকে নিয়ে। যদিও আইপিএলে নবীর পারফরম্যান্স খুব একটা আহামরি ছিল না। পাঁচ আসরে ১৭ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৫.০০ গড়ে করেন ১৮০ রান। বল হাতে ১৩ উইকেট নেন ওভার প্রতি ৭.১৩ করে রান দিয়ে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ