ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএলে দল পেয়ে অবিশ্বাস্যভাবে যা বললেন : প্যাট কামিন্সের

২০২২ ফেব্রুয়ারি ১২ ১৫:৩৭:৫৪

আইপিএলে দল পেয়ে অবিশ্বাস্যভাবে যা বললেন : প্যাট কামিন্সের

এ বারের নিলামে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে কামিন্সের নাম ওঠে। প্রথম থেকেই বিড করা শুরু করে কলকাতা। তাদের সঙ্গে পাল্লা দেয় গুজরাত টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস। কিন্তু একটা সময়ের পরে আর দৌড়ে থাকতে পারেনি তারা। শেষে ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কামিন্সকে কেনে কলকাতা।

এই ঘটনার পরেই কেকেআর-এর টুইটার পেজে কামিন্সের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, ‘আরও এক বার কলকাতায় ফিরে খুব ভাল লাগছে। বেঙ্কি (মাইসোর), শাহরুখ (খান) ও ম্যানেজমেন্টের সবাইকে অনেক ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য। নাইটদের গ্রহে ফিরেছি। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আর তর সইছে না।’’

২০২০ সালে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনেছিল কলকাতা। তার পর থেকে সেখানেই খেলেছেন তিনি। আইপিএল-এ ৩৭ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। গত মরসুমে ১৪ ম্যাচে ১২ উইকেট নেন কামিন্স। ওভার পিছু রান দেন ৭.৮৬। ব্যাট হাতেও ১৪৬ রান করেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ