ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : এবারের আইপিএলে যে দলের হয়ে খেলতে পারেন সাকিব-মুস্তাফিজ
এখন দর্শকদের মনে প্রশ্ন কোন দলের হয়ে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।
গত মৌসুমে সাকিব কলকাতা নাইট রাইডার্সে ও মুস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। এবার নিলামের আগে তাদের ধরে রাখেনি দলগুলো। সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা, মুস্তাফিজকেও ধরে রাখেনি রাজস্থান। এই দুজনই এবার আছেন নিলামের চূড়ান্ত তালিকায়। যেখানে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য বাংলাদেশি এ দুই তারকার।
প্রথমে আসা যাক সাকিবের কথায়। বিশ্ব সেরা এ অলরাউন্ডার ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে চুক্তি করেন। এবারের আসরেও এই দলটির জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে। কেননা মিডল অর্ডারে হায়দরাবাদের নিখুঁত অলরাউন্ডারের অভাবের পাশাপাশি ভালো মানের ব্যাটারও নেই। সাকিবকে দলে নিলে রানের পাশাপাশি বল হাতেও দলের জয়ে অবদান রাখতে পারবেন তিনি। এছাড়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সও হাত বাড়াতে পারে তার দিকে। কেননা এবি ডি ভিলিয়ার্স বেঙ্গালুরুর হয়ে আর খেলছেন না। ভিলিয়ার্সের অনুপস্থিতিতে টপ অর্ডারে সাকিবকে কাজে লাগাতে পারে দলটি। কালকাতার সঙ্গেও সাকিবের বোঝাপড়া ভালো।
এদিকে গত মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ সময় কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। জোফরা আর্চারের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন এই ‘কাটার মাস্টার’। পুরো আসরে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। উইকেটের সংখ্যা তুলনামূলক কম হলেও তার স্পেলগুলোর বেশ কয়েকটি ছিল জয়সূচক।
এবার কলকাতা নাইট রাইডার্সে জাসপ্রীত বুমরাহ, কাগিসো রাবাদার মতো কোনো পরীক্ষিত পেসার নেই। গত মৌসুমে লকি ফার্গুসন থাকলেও তিনি ফিজের মতো ডেথ ওভার স্পেশালিস্ট নন। তাই মুস্তাফিজকে দলে টানার সমূহ সম্ভাবনা রয়েছে কলকাতার।
এছাড়া, বাংলাদেশি এ দুই তারকাকে দলে টানতে পারে আইপিএলের নতুন দল, গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ান্ট।
উল্লেখ্য আইপিএল নিলামে এখন বিক্রি হয়নি সাকিব আল হাসান।
২ কোটি টাকার বেস প্রাইসের সাকিব আল হাসান বিক্রি হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম আসরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি