ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবারের বিপিএল থেকে এই ক্রিকেটারকে আবিস্কার করতে পেরেছে বিসিবি
প্রথম পাঁচ ম্যাচে সুযোগ পাননি ময়মনসিংহের এ ২৩ বছর বয়সী তরুণ। পঞ্চম ম্যাচে নিজের অভিষেকে করেন মাত্র ১ রান। পরের ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। পরে দলের সপ্তম ও নিজের দ্বিতীয় ম্যাচ থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন মুনিম। যা দেখে তাকে বিপিএলের বড় আবিষ্কার হিসেবে আখ্যা দিয়েছেন সাকিব আল হাসান।
শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচে বরিশালের সামনে লক্ষ্য ছিল মাত্র ১২৯ রান। কিন্তু ক্রিস গেইল পারছিলেন না মেরে খেলতে। তার ধীর ব্যাটিংয়ের কারণে দলকে চাপে পড়তে দেননি মুনিম। গেইল যেখানে ১১ বলে করেছেন ৭ রান, সেখানে মুনিমের ব্যাট থেকে এলো ২৫ বলে ৩৭ রান।
আজকের ইনিংসে ৩টি করে চার ও ছয় মেরেছেন এ ডানহাতি ওপেনার। আগের দুই ম্যাচেও পাওয়ার প্লে কাজে লাগিয়ে চার-ছয়ের বৃষ্টি বইয়েছিলেন মুনিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২৫ বলে ৪৫ করার দিন হাঁকান ৪টি চার ও ৩টি ছক্কা।
এরপর বিপিএল ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটির দিন সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৬ চার ও ৩ ছয়ের মারে করেন ২৮ বলে ৫১ রান। সবমিলিয়ে এখন পর্যন্ত চলতি আসরে ৪ ম্যাচে ১৩৪ রান করেছেন মুনিম, মাত্র ৮০ বল খেলে। তার স্ট্রাইকরেট ১৬৭.৫০!
তাই তো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করছেন, ভালো ভবিষ্যত রয়েছে মুনিমের। বাংলাদেশ ক্রিকেটে যেমন প্রতিভা প্রয়োজন ছিল, মুনিম তেমনই একজন বলে আখ্যা দিয়েছেন সাকিব। মুনিমকে বিপিএলের বড় পাওয়া হিসেবেও বলেছেন বরিশাল অধিনায়ক।
ঢাকার বিপক্ষে জয়ের পর সাকিব বলেন, ‘বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, সে (মুনিম) তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইমিং করে, সাহসী ক্রিকেটার। এখন নিশ্চিত করতে হবে তার যেনো ঠিকঠাক যত্ন নেওয়া হয়। নিশ্চিতভাবেই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।’
অবশ্য এবারের বিপিএলের আগে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন মুনিম। সেবার আবাহনীর হয়ে ১৩ ম্যাচ খেলে দুই ফিফটির সাহায্যে করেছিলেন ৩৫৫ রান, স্ট্রাইকরেট ছিল ১৪৩.১৪!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি